বিনোদন
ভিডিও পরিচালনা ফয়সাল খান রিপন

আমান রেজা-সোহানা শিউলির মিউজিক ভিডিও ‘তৃষ্ণা’ 

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত মুখ, অভিনেতা আমান রেজা। চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেতা একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। গানের শিরোনাম ‘তৃষ্ণা’। ফয়সাল খান রিপনের কথায় গানটি গেয়েছেন আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী সোহানা শিউলি। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুবেল। এতে আমানের সঙ্গে মডেল হয়েছেন গায়িকা সোহানা শিউলি নিজে। সাথে ছিলেন,সাদিয়া ও আকাশ। সুদীপ্তর কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ফয়সাল খান রিপন। এ প্রসঙ্গে আমান রেজা বলেন, অনেক আগে মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলাম। এরপর সেভাবে আর কাজ করা হয়নি। চলচ্চিত্র-নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত হয়ে যাই। অনেক বছর পর মিউজিক ভিডিওতে কাজ করলাম। মূলত গানের কথাগুলো এবং গায়কী ভালো লাগাতেই কাজটি করতে আগ্রহী হয়েছি। আশা করছি, গান-ভিডিও প্রকাশ পেলে সবার ভালো লাগবে। জানা গেছে, খুব শিগগিরই ‘তৃষ্ণা’ শিরোনামের মিউজিক ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

পাকিস্তানের কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ, নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মি...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা