সংগৃহিত
নারী

আন্তর্জাতিক নারী দিবসের রং ও উদযাপন

লাইফস্টাইল ডেস্ক: আজ ৮ মার্চ। দিনটি নারীর জন্য উদযাপন করা হয়, নারী দিবস। প্রতি বছর এই দিনে নারী দিবস পালন করা হয়। কেন এই তারিখই বেছে নেওয়া হলো? নারী দিবসই বা কেন পালন করা হয়? এই দিবসের প্রতীক হিসেবে কেন বেগুনি রং বেছে নেওয়া হলো? নিশ্চয়ই এমন সব প্রশ্ন ভিড় করছে আপনার মনেও।

আন্তর্জাতিক নারী দিবস। সংক্ষেপে বলা হয় আইডব্লিউডি। নারী দিবস আপনাকে উদযাপন করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে নারীর প্রতি সম্মান জানিয়ে একটি দিন তার জন্য বিশেষ কোনো আয়োজন তো আপনি করতেই পারেন।

১৯৭৫ সালে নারী দিবস উদযাপন শুরু করে জাতিসংঘ। ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। সেই তখন থেকে দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়ে আসছে। বছরের এই দিন পালন করা হয় গুরুত্বের সঙ্গে। মূলত লিঙ্গবৈষম্য দূর করার উদ্দ্যেশেই দিনটি উদযাপন করা হয়।

নারী দিবসের প্রতীক হলো বেগুনি রং। যেমন লাল রং হলো বিশ্ব শ্রম দিবস, সবুজাভ নীল রং হলো বিশ্ব শান্তি দিবস এবং সবুজ রঙ হলো বিশ্ব পরিবেশ দিবসের প্রতীক। নিজস্ব রং থাকে সব দিবসেরই। সেসব রঙের পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো ইতিহাস। বেগুনি রংকে মনে করা হয় সুবিচার ও মর্যাদার প্রতীক। এটি নারীর জন্য একটি প্রতিবাদের রংও বলা যায়।

আন্তর্জাতিক নারী দিবসের অফিসিয়াল ওয়েবসাইট আইডব্লিউডি ডটকম নারী দিবসের রং নিয়ে ব্যাখ্যা দিয়েছে। বেগুনি রঙের সংমিশ্রণ, যেখানে সবুজ ও সাদা দেখা হয় নারীর সমমর্যাদার প্রতীক হিসেবে।

মূলত ১৯০৮ সালে এর শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রে, নারীর সামাজিক ও রাজনৈতিক ইউনিয়ন থেকে। বেগুনি রংকে নারীর ন্যায়বিচার ও সম্মানের প্রতীক মনে করা হতো। সেইসঙ্গে সবুজ হলো আশা ও সাদা বিশুদ্ধতার প্রতীক। এর একশো বছরেরও বেশি সময় পর, অর্থাৎ ২০১৮ সাল থেকে নারী দিবসের থিম কালার হিসেবে জায়গা করে নিয়েছে বেগুনি রং। এই রং দিয়ে বোঝানো হয় সূর্যের অতিবেগুনি রশ্মিকেও। এটি যেন মনে করিয়ে দেয়, নারীর শক্তি সূর্যের রশ্নির মতোই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা