সারাদেশ

ফেনীতে  আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ

ফেনী  প্রতিনিধি

ফেনীতে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ৮ মার্চ (শনিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিস ফাতেমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুরুল আহসান ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

মহিলা সংস্থার ফিল্ড কো-অডিনেটর মো.আবদুর রব এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সবুজ বাংলা নির্বাহী পরিচালক এডাব ফেনী জেলা শাখার সদস্য সচিব জয়নাল আবেদীন রাসেল ও মিতালী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী লুৎফুন নাহার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও নারী উদ্যোক্তারা। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনী হতে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা