সংগৃহিত
নারী

মায়েদের শেফ মিনিস্টার প্রতিযোগিতার নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক: আবারও অনুষ্ঠিত হচ্ছে মায়েদের জন্য রান্না বিষয়ক প্রতিযোগিতা ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার! রান্না নিয়ে আগ্রহী ও পারদর্শী মায়েরা এখন ডিপিএস এসটিএস আয়োজিত এ প্রতিযোগিতায় নিবন্ধন করার মাধ্যমে অংশগ্রহণ করে সুস্বাদু সব খাবার তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন এবং নিজেদের রন্ধনশৈলী প্রদর্শন করতে পারবেন।

ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪-এ প্রাথমিক পর্যায়ে রান্না বিষয়ক একটি কর্মশালা আয়োজন করা হবে। এরপরে গালা রাউন্ডে অনুষ্ঠিত হবে রান্না প্রতিযোগিতা, যেখানে নির্দিষ্ট সময়ের ভেতর খাবার প্রস্তুত করতে হবে।

নিবন্ধন সাপেক্ষে বাংলাদেশে বসবাসরত সকল মায়েদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার জন্য সকল অংশগ্রহণকারীকে কর্মশালায় অংশগ্রহণ করতে হবে। কর্মশালাটি পরিচালনা করবেন একজন স্বনামধন্য শেফ।

কর্মশালায় অংশগ্রহণকারী মায়েরা রান্না সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন পরামর্শ ও মূল্যবান টিপস সম্পর্কে জানার মাধ্যমে নিজেদের রন্ধনশৈলীকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

কর্মশালাটি আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল ক্যাফেটারিয়ায় অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৪ ফেব্রুয়ারি, যেখানে সেরা রাধুনীকে ‘চ্যাম্পিয়ন মাদার’ হিসেবে নির্বাচন করা হবে। বিজয়ী শেফকে পুরস্কার হিসেবে প্রফেশনাল সার্টিফিকেট, ট্রফি ও এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

এ প্রতিযোগিতা নিয়ে ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ ড. শিবানন্দ সি এস বলেন, গত বছর মায়েরা আগ্রহ ও উদ্দীপনার সাথে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মায়েরা সাধারণত তাদের সন্তান ও পরিবারের সদস্যদের সন্তুষ্টিতে নিঃস্বার্থভাবে কাজ করে যান। তাদের অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়।

আমরা সকল মায়েদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি। একইসাথে, হোম-স্টাইল কুকিং নিয়ে তাদের দক্ষতা আরও শাণিত করতে চেয়েছি। আমাদের প্রত্যাশা এ বছর এ প্রতিযোগিতা মায়েদের জন্য আরও রোমাঞ্চকর ও আনন্দদায়ক হবে।

জানা গেছে, ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার-২০২৪ এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ম্যাগি। তাদের সহযোগিতা ও অংশীদারিত্ব এ বছর আয়োজনকে নতুন এক উচ্চতা নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মজাদার ও সুস্বাদু খাবার প্রস্তুত করে তুলতে ভালোবাসেন যেসব মায়েরা, তাদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে এ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা তাদের অর্জন ও রন্ধনশিল্পের প্রতি তাদের নিবেদনের স্বীকৃতি হিসেবে পেশাদার সনদপত্র লাভ করবেন।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে নিবন্ধনের সংখ্যা সীমিত। তাই ম্যাগি থেকে আগ্রহী অংশকারীদের দ্রুতই প্রতিযোগিতায় নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। নিবন্ধন করতে অনুগ্রহ করে ভিজিট করুন: https://tinyurl.com/2m8m39j2। নিবন্ধনের সংখ্যা পূর্ণ হয়ে গেলে পরে আর নিবন্ধন করা যাবে না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা