ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

আওয়ামী লীগ নি‌ষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না: ডা. সানী

বগুড়া প্রতিনিধি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগের পর রাজধানীসহ সারাদেশে লাগাতার বিক্ষোভে ঐক্যবদ্ধ হয়েছে জুলাইয়ের সব শক্তি। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে অনড় গণঅভ্যুত্থানের শক্তিগুলো। বগুড়ায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্রশিবির। আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ গণহত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন বিক্ষোভকারী ছাত্র-জনতা।।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা থেকে বগুড়া শহ‌রের সাতমাথা‌র শেরপুর রোড, নবাববাড়ী রোড ও স্টেশন রোড অবরোধ ক‌রা হয়। সাতমাথা হয়ে ডি‌সি বাং‌লো সড়কে মোমবাতি জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পৃথক জমায়েতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী এবং বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোলন বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান।

আওয়ামী লীগ নি‌ষি‌দ্ধের দাবিতে বিক্ষোভ করে ইসলামী ছাত্রশিবির। এতে নেতৃত্ব দেন বগুড়া শহর ছাত্রশিবির সভাপতি রেজোয়ানুল ইসলাম। বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে অসংখ্য কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। শুক্রবার জুমার নামাজের পর ছাত্র-জনতা ডি‌সি বাং‌লোয় ব‌্যানার টা‌নি‌য়ে দুই পা‌শের সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেন।

এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। নির্বাচন-সংস্কার পরে, আগে জুলাই-আগস্টের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমরা রাজপথে থেকেই দাবি আদায় করে ঘরে ফিরবো।

বগুড়া জেলা পু‌লি‌শের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান ব‌লেন, ‍আন্দোলনে‌র কারণে শহ‌রে যানজট হয়েছিল। সেনাবা‌হিনীর সদস্যরা সেখানে গি‌য়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা ব‌লে যান চলাচল স্বাভা‌বিক ক‌রে। বর্তমা‌নে যানজট নেই।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমি...

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

বন্যাবিধ্বস্ত নেপালে যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে...

ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভোটেকোশি নদীতে আক...

ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন

ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের...

বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা