ছবি: সংগৃহীত
রাজনীতি
মাঠে গড়াচ্ছে রাজনীতি

অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে ৩ দল

নিজস্ব প্রতিবেদক

ইসলামপন্থি তিনটি রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রবর্তন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হবে। এর মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা এবং খেলাফত মজলিস ছয় দফা দাবি তুলে ধরেছে।

জামায়াতের কর্মসূচি

রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে।

ডা. তাহের বলেন, ‘জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হবে।’ তিনি আরও দাবি করেন, অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন।

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, সরকারের ‘জুলুম-নির্যাতন ও দুর্নীতি’র বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল হবে। তিনি বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

চরমোনাই পীর জানান, ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার পথে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্দোলনের সঙ্গে আছে বলেও তিনি উল্লেখ করেন।

খেলাফত মজলিস

ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। অন্য দাবির মধ্যে রয়েছে—সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ।

তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর মহানগরীগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। আহমদ আবদুল কাদের বলেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে।’ তবে যুগপৎ আন্দোলনে অন্য দল যুক্ত হবে কি না, তা খোলাসা করেননি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা