সংগৃহিত
জাতীয়

অভিজাত এলাকায় অভিজাত ময়লা পেয়েছি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শাড়ি-পাঞ্জাবি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শনীর আয়োজন হয়। ময়লা-আবর্জনার প্রদর্শনী আমরা প্রথমবারের মতো আয়োজন করলাম। খাল পরিষ্কার করতে গিয়ে আমরা অভিজাত এলাকায় অভিজাত সব ময়লা পেয়েছি।

তিনি বলেন, প্যারিস খাল, লাউতলা খাল, গুলশান লেকে দেখলাম অভিজাত এলাকার অভিজাত সব ময়লা। তখন আমার কাছে মনে হলো ময়লা-আবর্জনাগুলো রেখে দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করি। যেন মানুষ এগুলো দেখে নিজেরা সচেতন হয়।

শনিবার (১১ মে) রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনের সামনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, প্রদর্শনী করতে চেয়েছিলাম ৩ দিনের। তবে এই প্রদর্শনী চলবে আগামী শনিবার (১৮ মে) পর্যন্ত। এখানে সব ধরনের আবর্জনা আছে। ড্রেন ও খাল থেকে আমরা পেয়েছি সোফা, সুটকেস, কমোড ও রিকশা। তোশক, বালিশ ও রিকশা যদি ড্রেনে, খালে বা লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো জলাবদ্ধতা হবেই। কোন কোন খাল, লেক বা ড্রেন থেকে কোন ময়লা-আবর্জনা সংগ্রহ করেছি তাও লিখে রাখা হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, আসুন আমরা ড্রেনে, খালে বা লেকে কোনও ধরনের ময়লা না ফেলি। গত ৬ মাস যাবত আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করে যাচ্ছি। আরেক দিক থেকে ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এ প্রদর্শনীর আয়োজন করেছি। নগরবাসীদের বলতে চাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। রাজধানীতে কোটি লোকের বসবাস। নগরবাসী যদি এগিয়ে না আসে রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের (ডিএনসিসির) জন্য দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে।

মেয়র বলেন, এডিস মশার মৌসুম চলে এসেছে। কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করব। আজকের প্রদর্শনীতে স্কুলের শিক্ষার্থীরা এসেছে। পরশুদিন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাও আসবে। এ ধরনের প্রচারণা আমাদের চালাতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার প্রত্যাহার...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

নোয়াখালীতে থাই জুয়ার আসরসহ বিভিন্ন স্থানে অভিযানে গ্রেপ্তার - ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ ব...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

সর্বস্তরের মানুষের ভালোবাসায় ও শ্রদ্ধায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা