সংগৃহিত
খেলা

অবশেষে ভারতের ভিসা পেলেন ইংলিশ স্পিনার

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড দলে প্রথমবারের মতো সুযোগ মিলেছে। হয়তো বৃহস্পতিবার টেস্ট অভিষেকও হয়ে যেতো ২০ বছর বয়সী ইংলিশ অফস্পিনার শোয়েব বশিরের। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় বড় ধরনের বিড়ম্বনায় পড়তে হয় তাকে।

ভারত সরকার বশিরের ভিসা আটকে দিয়েছিল। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তার ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক, বশিরকে না পাওয়ায় হয়তো গেম প্ল্যানই পরিবর্তন করে ফেলতে হয়েছে ইংল্যান্ডকে।

অবশেষে বশির ভিসা পেয়েছেন। চলতি সপ্তাহেই ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি। মাত্র ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই জাতীয় দলে ডাক পাওয়া এই স্পিনার অভিষেকের অপেক্ষায়।

প্রসঙ্গত, বশিরের জন্ম সারেতে। তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। কিন্তু ঝামেলাটা বেঁধেছে, বশির পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায়। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মনে করেছিল, বিষয়টি সংযুক্ত আরব আমিরাতেই সমাধান হয়ে যাবে। কারণ ভারতে আসার আগে পুরো ইংল্যান্ড টিম সেখানে প্রস্তুতি চালিয়েছে।

তাই বশির দেশে ফিরে না গিয়ে, ম্যানেজিং ডিরেক্টর অফ অপারেশনস স্টুয়ার্ট হুপারের সঙ্গে সংযুক্ত আরব আরব আমিরাতে থেকে গিয়েছিলেন। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় তাকে ফিরে যেতে হয়েছিল দেশে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা