বিনোদন

অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ না নেওয়ায় অভিনেত্রী অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ করেছে আয়োজকরা। গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অপু বিশ্বাসের।

জানা গেছে, পারিশ্রমিকের অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ায় বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগপত্র জমা দিয়েছেন রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা।

অভিযোগ প্রসঙ্গে প্রিন্স রানা বলেন, ‘‘গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের ‘সোনার থালা’ রেস্তোরাঁ উদ্বোধনের জন্য ১ লাখ টাকায় কনফার্ম করি। কথা ছিল এদিন ৩টায় সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন। কিন্তু, অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর অপু বিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন।

তখন তাকে বলি আমাদের অনুষ্ঠান এরই মধ্যে শেষ। আপনি ৫০ হাজার টাকা ফেরত পাঠান। তবে উল্টো তিনি বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।’’

তিনি বলেন, ‘‘কামরাঙ্গীরচর ‘সোনার থালা’ উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি। তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি।’’ অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব।

অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, ‌‘আসলে কামরাঙ্গীরচরের সেই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে অনেক কিছুই হয়ে গেছে, তা সবারই জানা। যারা আয়োজক ছিলেন তারা শিল্পী সমিতিতে কী অভিযোগ করেছেন তা আমি জানি না। শুধু এতটুকু বলবো আমি শিল্পী, তাদেরকে আমি চিনিও না। তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকায় কনফার্ম করে। আমি যেহেতু ঢাকায় থাকি যে ক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক ওদিক হতেই পারে। কিন্তু, তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠানটি শেষ করে ফেলে আর আমার কাছে অগ্রিম দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চায়। আমি প্রফেশনাল মানুষ, আমি আমার পারিশ্রমিক চাই।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা