সংগৃহিত
বিনোদন

অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে

বিনোদন ডেস্ক : ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই অভিনেতা। এর প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।

‘বাহুবলি’ ফ্যাঞ্চাইজি মুক্তির পর কেটে গেছে প্রায় ৭ বছর। তবে এখনো বিয়ে করেননি প্রভাস। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, অনেক নারী তাকে প্রত্যাখ্যান করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠানে কথা বলছেন প্রভাস। সঞ্চালক জানতে চান, কখনো কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়েছেন কি না? জবাবে প্রভাস বলেন, ‘অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, তারা আমাকে প্রত্যাখ্যান করেছে।’

সিয়াসাত ডটকম জানিয়েছে, প্রভাসের সাক্ষাৎকারভিত্তিক ভিডিওটি পুরোনো। সম্প্রতি ভিডিওটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দারুণ চর্চায় পরিণত হয়েছেন ৪৪ বছর বয়সি প্রভাস। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একজন লেখেন, ‘হ্যাঁ, তৃষা কৃষ্ণান তাকে প্রত্যাখ্যান করেছিল।’ কেউ কেউ বলছেন, ‘আনুশকা শেঠি তাকে প্রত্যাখ্যান করেছিলেন।’

বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা।

‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তা ছাড়া দুজনই অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরবর্তীতে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন।

৪২ বছর বয়সি আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেছিলেন— ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারি।’ এতকিছুর পরও থেমে নেই প্রভাস-আনুশকার প্রেম-বিয়ের গুঞ্জন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা