বিনোদন
সভাপতি এজাজ মুননা , সেক্রেটারি জাকির হোসেন উজ্জ্বল

টেলিভিশন নাট্যকার সংঘের সাংগঠনিক সম্পাদক হলেন রাজীব মণি দাস

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটির (২০২৪-২০২৬) দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ৩ মে শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নাট্যনির্মাতা এজাজ মুননা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে জাকির হোসেন উজ্জ্বলকে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে তরুণ নাট্যকার রাজীব মণি দাসকে। এছাড়া কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু, মোস্তফা মমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান, টুকু মজনিউল, সাজিন আহমেদ বাবু; অর্থ সম্পাদক- মনসুর চঞ্চল; প্রচার ও প্রকাশনা সম্পাদক- কামরুল আহসান; তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান-এলিনা শাম্মী; আইন ও কল্যাণ সম্পাদক- মানস পাল; দপ্তর সম্পাদক আফরিন জেসিকা; গবেষণা ও প্রশিক্ষক সম্পাদক- জুয়েল কবীর। কার্যনির্বাহী সম্পাদক ৪জন হলেন ড. লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন সুমন ও লিটু সাখাওয়াত।
নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উপন্যাসিক, নাট্যকার ও নির্মাতা রাজীব মণি দাস। যিনি ২২-২৪ সালের কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান রাজীব মণি দাস। তিনি বলেন, আমি আমার পূর্বের দায়িত্বের প্রতি অটুট ছিলাম, বর্তমান দায়িত্ব পেয়ে আমি অভিভূত এবং এ দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সকলের কাছে সেই প্রার্থনা করছি। রাজীব মণি দাস এ প্রর্যন্ত প্রায় একশত পঞ্চাশটি একক নাটকের পাশাপাশি ১৩টি ধারাবাহিক নাটক লিখেছেন। তার লেখা গানের সংখ্যা প্রায় ৩০টি। এ পর্যন্ত উপন্যাস লিখেছেন ৪টি । এছাড়া ২৫টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন তিনি। বর্তমান সময়ের নাটকে পরিস্থিতি নিয়ে জানতে চাইলে রাজীব মণি দাস বলেন, ‘বাজেটের কারণে আমাদের নাটকে চরিত্র সংখ্যা কমে যাচ্ছে। তবে আমি কখনোই ফরমায়েশি লেখা লিখিনি। পরিবার কেন্দিক গল্প আমার নাটকের মূল উপজীব্য। একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করতে গেলে অনেকগুলো চরিত্রের প্রয়োজন পড়ে। এই চরিত্রগুলোই হলো নাটকের অলঙ্কার। অলঙ্কার ছাড়া ভালো নাটক নির্মাণ করা অসম্ভব।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা