সংগৃহীত
বাণিজ্য

বিনা শুল্কে আনা সাবেক এমপিদের গাড়িগুলো ফেরত যাচ্ছে জাপানে

বাগেরহাট প্রতিনিধি

নিলামে অবিক্রিত বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের গাড়িগুলো সরবরাহ দেশ জাপানে ফেরত যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব গাড়ি ফেরত পাঠাচ্ছে। এরই মধ্যে চলতি মাসের ১৮ তারিখ পানামা পতাকাবাহী লোটাস লিডার জাহাজে করে নীলফামারীর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুল আলমের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি ফেরত পাঠিয়েছে এনবিআর।

আরেক সাবেক এমপি কক্সবাজার-১ আসনের ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কমিশনার সফিউজ্জামান বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় গত বছরের ১৭ জুলাই জাপান থেকে মোট চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি আমদানি করা হয়। তার মধ্যে একটি গাড়ি সরবরাহ দেশ জাপানে ফেরত পাঠানো হয়েছে এবং আরেকটি গাড়ি জাপানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি দুটি গাড়িও সংশ্লিষ্ট আমদানিকাররা চাইলে ফেরত পাঠানো হবে।

কমিশনার সফিউজ্জামান আরো বলেন, শুল্কমুক্ত সুবিধায় আমদানি হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার ছাড়িয়ে নিতে দিতে হবে মোটা অঙ্কের শুল্ক। কারণ সংসদ ভেঙে দেওয়ার পর শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিন থেকে চার গুণ শুল্ক দিয়ে এসব গাড়ি নিতে কেউ আগ্রহ দেখায়নি। তাই জাপানে ফেরত পাঠানো হচ্ছে এসব গাড়ি।

মোংলা কাস্টম হাউস কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে শুল্কমুক্ত সুবিধায় এমপিদের আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয়। জাপান থেকে মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ পাননি কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, নীলফামারী-৪ আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববি।

তারা আত্মগোপনে বা বিদেশে পালিয়ে গেলে গাড়িগুলো সময়মতো ছাড় না করায় তা নিলামে তোলে মোংলা কাস্টম হাউস। তবে তাতেও সমাধান না হওয়ায় বিলাসবহুল এসব গাড়ি সরবরাহকারী দেশ জাপানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এনবিআর।

এর মধ্যে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিকের গাড়ি চলতি মাসে ফেরত পাঠানো হয়েছে। আরেক সাবেক সংসদ সদস্য ইবরাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

গত বছরের ১৭ জুলাই চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি জাপান থেকে মোংলা বন্দরে আমদানি করার পর সরকারের পটপরিবর্তন হওয়ায় গাড়িগুলো ফেলে যান সাবেক সংসদ সদস্যরা। এরপর ২৫ নভেম্বর গাড়িগুলো নিলামে তোলে মোংলা কাস্টম হাউস। তাতেও বিক্রি হয়নি সাবেক এমপিদের এসব শখের গাড়ি।

সূত্র বলছে, সামরিক সরকার এইচ এম এরশাদ এমপিদের খুশি করতে ১৯৮৭ সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার চালু করে। এতে গত ১৫ বছরে সরকার রাজস্ব হারায় কয়েক হাজার কোটি টাকা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা