ছবি-সংগৃহীত
বাণিজ্য
টেকসই বিপণনের আহ্বান

‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উদযাপন থেকে পরিবর্তিত বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে ব্যবসায় প্রবৃদ্ধি অর্জনে টেকসই বিপণনে জোর দেওয়ার আহ্বান এসেছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (এমআইবি)’র উদ্যোগে দুই দিনের সম্মেলনের সমাপনী পর্বে অংশ নেন শিক্ষক, মার্কেটিং পেশাজীবী ও ছাত্ররা।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেছেন মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক মীজানুর রহমান।

পরিকল্পনামন্ত্রী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ব্যবসায় প্রবৃদ্ধি অর্জনে টেকসই বিপণনের বিকল্প নেই এবং সেক্ষেত্রে প্রয়োজন দক্ষ মানবসম্পদ উন্নয়ন।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। ইতোমধ্যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। সেক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গঠন করতে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ সুচিন্তিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক মীজানুর রহমান বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বিশ্বায়ন এবং অধিকতর সামাজিক দায়বদ্ধতার কারণে টেকসই বাজারজাতকরণ ভবিষ্যতে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাজারে প্রতিযোগিতা আরও তীব্রতার হবে। তারপরও মুনাফা-ই অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো অবহেলা করলে বৈষম্য ও পরিবেশ দূষণ কমানো যাবে না‌। একটি ভালো বিশ্বের জন্য আমাদের সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন বাজারজাতকরণের দিকে মনোযোগী হতে হবে। সেটাই হবে টেকসই বাজারজাতকরণ।

মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম দুলু বলেন, মার্কেটিং পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের সর্বাধিক সন্তুষ্টি প্রদানের লক্ষ্যে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ ২০১৮ সাল থেকে দিবসটি উদযাপন করে আসছে।

তিনি বলেন, প্রায় ৫০ লক্ষাধিক সেলস ও মার্কেটিং পেশার সঙ্গে সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে একত্রিত করে তাদের পেশাগত মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশ।

দেশব্যাপী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ষষ্ঠবারের মত উদযাপিত হয়েছে বাংলাদেশ মার্কেটিং-ডে। দেশের প্রায় পঞ্চাশ লাখ মার্কেটিং পেশাজীবীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রাণের উৎসব সারাদেশে বিভিন্ন কর্পোরেট হাউজ এবং পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেক কাটা, র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

প্রি-মার্কেটিং ডে অনুষ্ঠানের অংশ হিসেবে ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় এবং করপোরেট হাউজে আয়োজিত হয়েছিল। পুরো আয়োজনের পাবলিক রিলেশন্সের দায়িত্বে ছিলো ব্যাকপেজ পি আর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা