সংগৃহীত
বাণিজ্য

মার্চের ২৪ দিনে রেকর্ড ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এলো

নিজস্ব প্রতিবেদক

মার্চ মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয়ে নতুন রেকর্ড হয়েছে। এই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার; যা একক মাসের হিসাবে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

রেমিট্যান্সের এই উচ্চ প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে ১১ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগামী সাত দিন একই হারে রেমিট্যান্স এলে মাস শেষে এই আয় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে; যা এক মাসে প্রবাসী আয়ের দিক থেকে রেকর্ড হবে।

গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছিল ১৫৫ কোটি ডলার এবং পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ডলারের কম। ফলে এবারের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দিন শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ০৯ বিলিয়ন ডলারে।

এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (একিইউ) দায় পরিশোধের জন্য ১৭৫ কোটি ডলার পরিশোধের পর ৯ মার্চ দেশের রিজার্ভ কমে ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে নেমে আসে। পরিশোধের আগে এই রিজার্ভ ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

এদিকে, দেশের মুদ্রাবাজারে ডলারের দাম ১২২ টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে; যা সাম্প্রতিক সময়ের তুলনায় একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দেয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা