সংগৃহিত
টেকলাইফ

বাংলালিংক ও পিডিবির মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

এ ক্ষেত্রে ব্যবহার করা হবে দ্রুতগতির বাংলালিংক ফোর-জি নেটওয়ার্ক সুবিধা। এই উদ্যোগটি প্রযুক্তিগতভাবে উন্নত ও বাংলাদেশ সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করব বলে এক বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিম ও বিপিডিবির জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল অপারেশন) মো. মফিজুল ইসলাম সম্প্রতি বিদ্যুৎ ভবনে বিপিডিবির ঢাকা হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এই চুক্তিতে সই করেন। বিপিডিবির জেনারেল ম্যানেজার মফিজুল ইসলাম বলেন, বিপিডিবি বর্তমানে এর চারটি বিতরণ অঞ্চলে (চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ) স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেম বাস্তবায়নে কাজ করছে।

এই উদ্যোগের সাফল্যের জন্য শক্তিশালী ও নিরাপদ যোগাযোগ অবকাঠামো নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য এনক্রিপ্টেড ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে নির্ভরযোগ্য যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করা জরুরি, যা আমাদের স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেমের নির্বিঘ্ন অপারেশন ও সাফল্য নিশ্চিত করতে সহায়ক হবে। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬ সালের মধ্যে শতভাগ প্রিপেইড মিটারিং স্থাপনের লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করছি।

এই চুক্তির লক্ষ্য হলো, বাংলালিংকের ফোর-জি ইন্টারনেট ও উদ্ভাবনী ডিজিটাল সেবা ব্যবহার করে আমাদের স্মার্ট মিটারিং সিস্টেমকে আরও উন্নত করা। এটি আমাদের অপারেশনাল দক্ষতায় যথেষ্ট উন্নতি ঘটাবে বলে আমরা আশাবাদী। বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিম বলেন, বাংলালিংকে আমাদের লক্ষ্য হলো, গ্রাহকদের অত্যাধুনিক ডিজিটাল সমাধানের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও সহজে সুবিধা দেওয়া।

সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর হিসেব আমরা আমাদের নেটওয়ার্ক কভারেজের ব্যাপক বিস্তার ঘটিয়েছি। সবচেয়ে দ্রুতগতির ফোর-জি ইন্টারনেটের মাধ্যমে সারা দেশে বিদ্যুৎ সেবা ডিজিটাইজেশন কার্যক্রমে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলালিংকের ডিজিটাল পোর্টফোলিও আরও সমৃদ্ধ হলো। একটি কার্যকরী ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করে এই যৌথ উদ্যোগ ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে।

চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিডিবির পরিচালক মৃগাঙ্ক মোহন পাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সোহেল হোসেন সিরাজী, বাংলালিংকের হেড অব স্ট্র্যাটেজিক (বিজনেস, এন্টারপ্রাইজ বিজনেস) এস এম শামসুর রহমান, করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ বিজনেস) সোয়াদ আজাদ ও শাহ মোহাম্মদ বদিউর রহমানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা