সংগৃহীত
টেকলাইফ

শত বছরের পুরোনো গাণিতিক সমস্যার সমাধান করলেন তরুণী

আমার বাঙলা ডেস্ক

শত বছরের পুরোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করে সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী দিব্যা ত্যাগি।

শতাব্দীপ্রাচীন এরোডাইনামিক সমীকরণের গাণিতিক সমস্যার সমাধান করে নতুন সংস্করণ প্রকাশ করেছেন তিনি। নতুন এ সমীকরণ বায়ুশক্তিতে ব্যবহৃত টারবাইনের কাজের ক্ষমতা বৃদ্ধিসহ টেকসই শক্তি উৎপাদনের আধুনিক সমাধানের পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

১০০ বছরেরও বেশি আগে ব্রিটিশ বিজ্ঞানী হারমান গ্লাউয়ার্ট বায়ুশক্তির সর্বোচ্চ শক্তি অনুমান করার জন্য এরোডাইনামিক সমীকরণ প্রবর্তন করেন। এই সমীকরণ কাজে লাগিয়ে বায়ুচালিত টারবাইন কতটা কার্যকরভাবে বাতাসকে বিদ্যুতে রূপান্তর করে, তা জানা যায়। কিন্তু বিজ্ঞানী গ্লাউয়ার্ট মূল সূত্রটি ডাউনউইন্ড থ্রাস্ট ও রুট বেন্ডিং মোমেন্টের মতো গুরুত্বপূর্ণ শারীরিক শক্তি ছাড়াই হিসাব করেছিলেন। এই শক্তি বাস্তব দুনিয়ার যেকোনো টারবাইন নকশার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরোডাইনামিক সমীকরণের সমস্যা সমাধান করে নতুন একটি সমাধান প্রস্তাব করেছেন দিব্যা ত্যাগি। তিনি গ্লাউয়ার্টের সমীকরণকে পরিমার্জিত করে প্রসারিত করেছেন। দিব্যা ত্যাগি মূলত টারবাইনের জন্য আদর্শ প্রবাহের শর্ত নির্ধারণের মাধ্যমে একটি আধুনিক কাঠামো তৈরি করেছেন। এই সমাধান প্রকৌশলীদের ব্লেডের কাঠামোগত চাপের হিসাব রেখে উৎপাদন বাড়াতে সাহায্য করবে। এরই মধ্যে সমীকরণের নতুন সংস্করণটি উইন্ড এনার্জি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

দিব্যা ত্যাগি পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক পড়ার সময় এই সমীকরণ নিয়ে প্রথম কাজ শুরু করেন। তিনি মূলত ভেরিয়েশনের ক্যালকুলাসের ওপর ভিত্তি করে নতুন সমাধান তৈরি করেছেন। নতুন এ সমাধান একটি বড় বায়ুচালিত টারবাইনের মোট শক্তি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী দিব্যা ত্যাগী কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিকস (সিএফডি) নিয়ে কাজ করছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা