ছবি-সংগৃহীত
খেলা
১৩ তম ওয়ানডে বিশ্বকাপ শুরু

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: ভারতে ১৩ তম ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নেমেছে এই দুই দল।

নিউজিল্যান্ডের মূল তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন দলে নেই। এদিকে ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সি এই অলরাউন্ডারও চোটের কারণে মাঠের বাহিরে রয়েছেন।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবে ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলারদের ওপর। আর বোলিংয়ে দলটির মূল ভরসা রিস টপলে, মার্ক উড ও আদিল রশিদ।

অপরদিকে কিউইদের ব্যাটিং নির্ভর করবে ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম লাথামের ওপর। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনদের রাখতে হবে বড় ভূমিকা।

ইংল্যান্ড একাদশ:

জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ:

ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা