কাই হাভার্টজ ও তাঁর স্ত্রী সোফি, ছবি : সংগৃহীত
খেলা

পেনাল্টি মিসে দল বাদ পড়ায় ফুটবলারের অনাগত সন্তানকে হত্যার হুমকি

ক্রীড়া ডেস্ক

রুদ্ধশ্বাস এক ম্যাচে টাইব্রেকারে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। গত রবিবার ম্যাচের অনেকটা সময় ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়েও শেষ পর্যন্ত জয়সূচক গোলটি আদায় করতে পারেনি এমিরেটসের ক্লাবটি। তবে ম্যাচের ফল ভিন্ন হতে পারত যদি আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ একাধিক সহজ সুযোগ নষ্ট না করতেন।

হাভার্টজ শুধু নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নয়, দলকে সাহায্য করতে পারতেন টাইব্রেকারে পেনাল্টি শুট আউটেও। কিন্তু সেদিন তার ভাগ্যটাই যে ছিল খারাপ, ফলে কোনো কিছু শেষ পর্যন্ত পক্ষে থাকেনি।

দুই দল মিলিয়ে টাইব্রেকারে হাভার্টজই শুধু পেনাল্টি মিস করেছিলেন। আর জার্মান তারকার সেই মিসই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে এফ এ কাপ থেকে বিদায় নেয় আর্সেনাল।

আর্সেনালের হারে হাভার্টজের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই মানতে পারছেন না অনেক সমর্থক। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেসব সমালোচনা সীমা ছাড়িয়ে রীতিমতো আঁতকে ওঠার মতো হুমকিতে রূপ নিয়েছে।

হাভার্টজ ও তার পরিবারকে উদ্দেশ্য করে আসা দুটি হুমকিমূলক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ। যেখানে বাসায় এসে তার অনাগত সন্তানকে ‘জবাই’ করার মতো ভয়ংকর হুমকিও আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হুমকির জবাবে সোফিয়া লিখেছেন, ‘কেউ যদি মনে করে এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটি আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।’

হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দিয়ে পোস্টটিতে লেখা ছিল, ‘আমি তোমার ঘরে আসব এবং তোমার সন্তানকে জবাই করব। আমি কৌতুক করছি না, অপেক্ষা করো।’

এই পোস্টের জবাবে সোফিয়া লিখেছেন, ‘আমি আসলে বুঝতে পারছি না, কী বলব! তবে দয়া করে মানুষকে আরো সম্মান দিতে শিখুন। আমরা এর চেয়ে ভালো...।’

এদিকে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তারা শিগগিরই ব্যবস্থা নেবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

মাহদী আমিন

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর ২০২৬)

দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের ম্যাচগুলো কখন, কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে-চলুন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা