সংগৃহীত
খেলা

আর্জেন্টিনার চার নারী ফুটবলার ব্রাজিলে আটক

ক্রীড়া ডেস্ক

লেডিস কাপ নামে এক প্রীতি টুর্নামেন্টের ম্যাচ খেলতে সম্প্রতি ব্রাজিলিয়ান শহর সাও পাওলোতে এসেছিল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের নারী দল। প্রীতি সেই ফুটবল টুর্নামেন্ট চলার সময় অপ্রীতিকর ঘটনা ঘটে।

২১ ডিসেম্বর গ্রেমিওর সঙ্গে ম্যাচের পর বর্ণবাদের অভিযোগে আটক করা হয় রিভার প্লেটের চার আর্জেন্টাইন নারী ফুটবলারকে। ম্যাচ ১–১ গোলে ড্র দেখালেও রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে। সেদিন বর্ণবাদী আচরণের পরই প্রতিবাদে মাঠ ছেড়ে যান গ্রেমিও খেলোয়াড়রা।

এ ঘটনায় রিভার প্লেটের ছয় ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট খেলোয়াড়ও ছিল না আর্জেন্টাইন ক্লাবটির। এরপরই আটক করা হয় সেই চার নারী ফুটবলারকে। আটক সেই নারী ফুটবলাররা হলেন কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজ।

আটক হওয়ার পর থেকেই আলোচনা কেন্দ্রে এই চার নারী ফুটবলার। এদিকে সোমবার (২৩ ডিসেম্বর) এই চারজনকে প্রিভেনটিভ ডিটেনশন বা আটকে রাখার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। এ বিষয়ে সাও পাওলোর জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তারা আর্জেন্টাইন নারী ফুটবলারদের ব্রাজিল ছেড়ে যাওয়া ঠেকাতেই আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াও ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টাইন নারী ফুটবলার কান্দেলা দিয়াজ কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও জানিয়েছে, তাদের খেলোয়াড়রা এক বল বয়কে সাহায্য করতে এগিয়ে আসার পর তাদের সঙ্গেও বর্ণবাদী আচরণ করা হয়।

লেডিস কাপ নামের এই প্রতিযোগিতাটি মূলত নারী ফুটবলের প্রচার ও উন্নতির লক্ষ্যে এ বছর থেকে আয়োজন করা হচ্ছে। ফলে টুর্নামেন্টের ভাবমূর্তি রক্ষায় কঠিন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়দের গর্হিত আচরণের কারণে রিভার প্লেটকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং দু বছরের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

বিবৃতি দিয়েছে সেই চার নারী ফুটবলারের ক্লাব রিভার প্লেটও। বিবৃতিতে তারা খেলোয়াড়দের এমন বর্ণবাদী অঙ্গভঙ্গির নিন্দা জানানোর পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে। পাশাপাশি এই ধরনের আচরণ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে ক্লাবটি।

এদিকে সোমবার টুর্নামেন্টের ফাইনালে বাহিয়াকে টাইব্রেকারে ২–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে গ্রেমিও। এর আগে ম্যাচ শেষ হয়েছিল ১–১ গোলে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা