ছবি: সংগৃহীত
খেলা

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ নারী ক্রিকেটারকে বেতনের আওতায় আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ১৬তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বেতনের আওতা বাড়ানোর পাশাপাশি নারী ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। আসছে বছর নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে। ১ অক্টোবর, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ অব্দি নারী ক্রিকেটারদের কারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন তাদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

কেন্দ্রীয় চুক্তিতে আছেন মোট ১৮ জন খেলোয়াড়। নতুন চুক্তিতে 'এ' ও 'বি' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বাড়ানো হয়েছে মাসে ২০ হাজার টাকা করে। 'সি' ও 'ডি' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে।

এর আগে গ্রেড 'এ' তে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লক্ষ টাকা, এখন বেড়ে হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেড 'বি' তে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা, গ্রেড 'সি' তে ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা। গ্রেড 'ডি' তে ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা করা হয়েছে।

শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন ও মারুফা আক্তার 'সি' গ্রেড থেকে 'বি' গ্রেডে উন্নীত হয়েছেন। 'ডি' গ্রেড থেকে 'বি' গ্রেডে উন্নীত হয়েছেন রাবেয়া। এছাড়া ডি ক্যাটাগরি থেকে 'সি' ক্যাটাগরিতে এসেছেন সোমা আক্তার।

এছাড়া ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাসও অনুমোদন করা হয়েছে এবার। ওয়ানডেতে আইসিসি র‍্যাংকিংয়ের ১ থেকে ৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস ১ লাখ টাকা। র‍্যাংকিংয়ের ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস যথাক্রমে ৫০ হাজার (র‍্যাংকিংয়ের ১-৩), ৩৫ হাজার (র‍্যাংকিংয়ের ৪-৬) ও ৩০ হাজার টাকা (র‍্যাংকিংয়ের ৭-৯)। সিরিজ জিতলেও পাওয়া যাবে সমপরিমাণ বোনাস।

নতুন বেতন গ্রেডে কে কোন গ্রেডে আছেন-


গ্রেড 'এ'-নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি, নাহিদা আক্তার।

গ্রেড 'বি'-ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া।

গ্রেড 'সি'-সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, স্বর্ণা আক্তার।

গ্রেড 'ডি'- দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রাণি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা