সংগৃহীত
খেলা

৪৮ ঘণ্টার ব্যবধানে ৩ পাক ক্রিকেটারের অবসরের ঘোষণা

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেটের ভেতরে কখন কী ঘটে তা আগে থেকে অনুমান করা যায় না। হুটহাট অনেককিছুর পরিবর্তন হয়ে যায় দেশটিতে। গত বৃহস্পতিবার দেশটির টেস্ট দলের কোচের চাকরি ছাড়েন জেসন গিলেস্পি। এরপর পাকিস্তান ক্রিকেট থেকে আসতে থাকে বড় খবর। ৪৮ ঘণ্টার ব্যবধানে অবসরের ঘোষণা দেন তিন ক্রিকেটার।

শুক্রবার বিকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শনিবার সকালে জাতীয় দলের ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো বিদায় নেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

এরপর ইমাদ ও আমিরের পথে হাঁটেন মোহাম্মদ ইরফান। শনিবার রাতেই পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সবচেয়ে লম্বা ক্রিকেটার ইরফান অবশ্য এবারই প্রথম অবসরের ঘোষণা দিয়েছেন।

অল্প সময়ের ব্যবধানে তিন ক্রিকেটারের জাতীয় দলকে বিদায় বলে দেওয়ার ঘটনা এখন পাকিস্তানের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসরের ঘোষণা দিয়েছেন ইরফান। দীর্ঘদেহী পেসার লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলাটি আমাকে সবকিছু দিয়েছে, আমি তাকে সমর্থন করে যাব এবং উদ্যাপন করব।’

ইরফানের অবসর নেওয়াটা অবশ্য আনুষ্ঠানিকতাই। বয়স চল্লিশ পার হয়ে গেছে দুই বছর আগেই। তার ওপর পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলারও পাঁচ বছর পেরিয়ে গেছে।

বাঁহাতি এ পেসার পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৮৬ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১০৯টি। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা পড়লেও ক্রিকেট–বিশ্ব তাকে চেনার মতো করে চিনেছে ২০১২–১৩ মৌসুমে ভারত সফরের মাধ্যমে। সেই সফরে দুর্দান্ত বোলিংয়ে ধোনি–যুবরাজ–গম্ভীর–কোহলি–রোহিত–রায়নাদের কাঁপিয়ে দিয়েছিলেন ইরফান।

তার উচ্চতাও আলাদা করে নজর কাড়ে। সাত ফুট এক ইঞ্চি উচ্চতার এই বোলারই আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড়। এ কারণে তিনি ‘টাওয়ার অব ক্রিকেট’ নামেও পরিচিত। ইরফানকে পাকিস্তানের জার্সিতে শেষবার খেলতে দেখা গেছে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টিতে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা