সংগৃহীত
খেলা

সাকিব আল হাসানকে নিষিদ্ধ করল ইসিবি

ক্রীড়া ডেস্ক

ত্রুটিপূর্ণি বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না। চলতি মাসের শুরুর দিকে বোলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন অবৈধ হওয়ায় এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত।

ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিক্যাল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত ১০ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞাও ওইদিন থেকেই কার্যকর হয়েছে। এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব এখন পর্যন্ত তিন সংস্করণে খেলেছেন ৪৪৭টি ম্যাচ, নিয়েছেন ৭১২ উইকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিও খেলছেন দীর্ঘদিন ধরে। তবে এবারের আগে কখনোই কোথাও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন করা হয়নি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচই খেলেন। সে ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার হাত ঘুরিয়ে নেন ৯ উইকেট।

তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে প্রায় এক মাস পর। এরপর গত ২ ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব, যেখানে ৪ ওভার বোলিং করেন তিনি। নিয়মানুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না। সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে। অবশ্য তার কনুই কত ডিগ্রি বাঁকা হয়েছে, তা জানা যায়নি।

ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে বল করতে কোনো বাধা নেই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা