সংগৃহীত ছবি
খেলা

পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০২ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০১ রান নিয়ে শেষ করে দ্বিতীয় দিন। জয় ৩৮ আর মুশফিকুর রহিম ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশ পিছিয়ে আছে ১০১ রানে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় সেশনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে টাইগারদের বিপাকে ফেলেছেন মুল্ডার। প্রথম বলে সাদমান (১) এবং চতুর্থ বলে সাজঘরে ফেরেন মুমিনুল।

এরপর ওপেনার মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন টাইগার অধিনায়ক শান্ত। ৭৪ বলে অর্ধশত রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে ইনিংস লম্বা করতে পারেননি শান্ত। ৪৯ বলে ২৩ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এতে দলীয় ৫৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর ব্যাটিংয়ে এসে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন মুশফিকুর রহিম। এতে ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। ২৬ বলে ৩১ রান করে মুশফিক এবং ৮০ বলে ৩৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন জয়।

এর আগে দ্বিতীয় ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে ২০২ রানের বড় লিড পেয়েছে সফরকারীরা। যেখানে সেঞ্চুরি তুলে নিয়ে বড় অবদান রেখেছেন কাইলে ভেরাইনে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এবার বাড়লো লঞ্চভাড়াও

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর এবার বেড়েছে লঞ্চভাড়াও। এতে...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা