সংগৃহিত
খেলা

নারী ক্রিকেটে দায়িত্ব পেলেন বাশার

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের নারী ক্রিকেট উন্নয়নে কাজ করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন । বিসিবির নারী উইংয়ের হেড অব অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যন শফিউল আলম চৌধুরী নাদের আর বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হাবিবুল বাশারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

বিকেলে বিসিবি থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, সাবেক জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমনকে হেড অফ বিসিবি ওমেন ক্রিকেট উইং করা হয়েছে। পদ-পদবীতে তিনি নারী ওমেন ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কাজ করবেন।

আগেই জানা গিয়েছিল, বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর অপর নির্বাচক হাবিবুল বাশার সুমনকে বোর্ড থেকে অন্যত্র মর্যাদাপূর্ণ পদে আসীন করা হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত ১২ ফেব্রুয়ারি বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে এ ঘোষণা দেন। তারই আলোকে নির্বাচক হাবিবুল বাশার সুমনকে হেড অফ ওমেন ক্রিকেট উইং করা হলো।

এখন বাকি থাকলেন মিনহাজুল আবেদিন নান্নু। জানা গেছে, জাতীয় দলের এ সাবেক প্রধান নির্বাচককে বিসিবির টুর্নামেন্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে।

বিসিবির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, নান্নু বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের সঙ্গে কাজ করবেন। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ ও প্রধান আসর বিসিএল ও এনসিএলের মান উন্নয়নে কাজ করবেন নান্নু।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা