সংগৃহীত
বাণিজ্য

সিভিও ক্রিকেট ফ্যেস্ট-২০২৩ অনুষ্ঠিত

বাণিজ্য ডেস্ক: গত ২৮ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হয়ে গেল সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড কর্তৃক আয়োজিত সিভিও ক্রিকেট ফ্যেস্ট ২০২৩ এর ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ করে সিভিও সাঙ্গু (এডমিন) ও সিভিও হালদা (একাউন্টস)। উক্ত ফাইনাল ম্যাচে সিভিও সাঙ্গু সিভিও হালদাকে ৩৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড এর মাননীয় চেয়ারম্যান জনাব শামসুল আলম শামীম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব এএইচএম হাবিব উল্লাহ, পরিচালক জনাব মোঃ আমিন, জনাব নুরে হাবিব নোমান। সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড এর নির্বাহী পরিচালক জনাব আহমদুল হক হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব জনাব খাজা মঈন উদ্দিন হোসেন, ভারপ্রাপ্ত সিএফও জনাব মোঃ আবু তালেব, উপ-মহাব্যবস্থাপক জনাব আবদুস সামাদ, অর্থ ও হিসাব বিভাগের ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফারুক, ব্যবস্থাপক(পাবলিক রিলেশন) জনাব মোঃ সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক জুবলী রোড শাখার ব্যবস্থাপক জনাব আবুল হাশেম,বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু জাফর সাঈদ মোঃ মুরাদ, জনাব এনামুল হক ,ব্যাংকার জনাব মোঃ হুমায়ুন কবির রিপন ও কোম্পানীর সর্বস্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি জনাব শামসুল আলম শামীম বলেন-“ খেলাধুলা হচ্ছে প্রকৃত বিনোদন যা সকলকে শারীরিক ও মানসিকভাবে ঊজ্জীবিত করে তোলে এবং যুব সমাজকে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যকলাপ থেকে দূরে রাখে।তাই আমি যুব সমাজকে অবসর সময়ে খেলাধূলার প্রতি মনোযোগী হওয়ার জন্য আহবান জানাই”।

উল্লেখ্য যে, উক্ত ক্রিকেট টুর্ণামেন্টটি ২ নং গেইটস্থ চট্টো টার্ফ এ ২৬ শে নভেম্বর ২৩ থেকে ২৮ শে নভেম্বর ২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী দলগুলির নাম যথাক্রমেঃ- ১। সিভিও হালদা (একাউন্টস ও ল্যাব),২। সিভিও সাঙ্গু (এডমিন),৩। সিভিও কর্ণফুলী ( ডেলিভারী ও ভ্যাট), ৪। সিভিও মাতামূহুরী (প্রসেস) ও ৫। সিভিও ইছামতি (সিকিউরিটি)

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

এক ম্যাচে ১১ জনের অভিষেক, সুলিভানের ইতিহাস

পেরুকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে একসঙ্গে ১১ জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে এক অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা