খেলা

অবনমনে লেস্টার, শেফিল্ড অনিশ্চিত- কী করবেন হামজা

ক্রীড়া ডেস্ক

এক সময়ের চ্যাম্পিয়ন লেস্টার সিটির পতন অব্যাহতই থাকলো। মৌসুমজুড়েই ভুগতে থাকা দলটি শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রেলিগেট হয়ে গেল। রোববার লিভারপুলের কাছে ১-০ গোলে হেরে পাঁচ ম্যাচ হাতে থাকতেই দ্বিতীয় বিভাগে নেমে যাওয়াটা নিশ্চিত হয়ে গেছে লেস্টারের।
৩৩ ম্যাচে মাত্র ৪ জয়, ৬ ড্র এবং ২৩ হার- সব মিলিয়ে সংগ্রহ ১৮ পয়েন্ট। ফলে সাউদাম্পটনের পর দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল লেস্টার। তৃতীয় দল হিসেবে অবনমনের দ্বারপ্রান্তে রয়েছে ইপসউইচ সিটি।
প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি লেস্টারের পঞ্চম অবনমন। এর আগে তারা নেমেছিল ১৯৯৪–৯৫, ২০০১–০২, ২০০৩–০৪ ও ২০২২–২৩ মৌসুমে। তাদের চেয়ে বেশি (৬ বার) অবনমন হয়েছে কেবল নরউইচ সিটির।
লেস্টারের হয়ে একাদশে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না হামজা চৌধুরী। জানুয়ারির শুরুতেই লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে এসেছিলেন হামজা। হামজার বিদায়ের পর লেস্টার যেন আরও বিপাকে পড়েছে। একের পর এক হারে বিপর্যস্ত লেস্টার যেন গোল করতেই ভুলে গেছে।
এদিকে শেফিল্ডের সামনে রয়েছে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ। বর্তমানে তারা চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে রয়েছে। তবে সরাসরি প্রোমোশনের জন্য লিডস ও বার্নলির পিছনে থাকায় প্লে-অফই এখন তাদের ভরসা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই পর্ব পেরোতে পারলে প্রিমিয়ার লিগে ফিরতে পারে তারা।
সেই ক্ষেত্রে হামজা চৌধুরীর ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে আলোচনা। যদি শেফিল্ড প্রোমোশন পায়, তাহলে হয়তো হামজা সেখানেই স্থায়ী হয়ে যেতে পারেন। আবার এমনও হতে পারে- লেস্টার বা শেফিল্ড নয়, বরং নতুন কোনো প্রিমিয়ার লিগ ক্লাব খুঁজে নেবেন তিনি।
মাত্র ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের অভিজ্ঞতা এবং স্কিল অনেক দলের মধ্যমাঠের জন্যই হতে পারে আদর্শ সংযোজন। ফলে আগামী মৌসুমে হামজাকে কোথায় দেখা যাবে- সে প্রশ্ন এখন রয়ে গেছে সময়ের জন্য।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিজিবির অভিযান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে...

কুষ্টিয়ায় ১২২টি ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে কৃষকসহ সাধারণ মানুষ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রায় ১১টি ইউনিয়নে গত তিন বছরে ১২২টি বিদ্যুৎ ট্রা...

কুষ্টিয়ায় জনসভায় বক্তব্য দিতে গিয়ে জেলা আমিরের মৃত্যু

কুষ্টিয়ায় সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত জনস...

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলাম...

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, রুমিন ফারহানার ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্...

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় আহত র‍্যাব কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে এক র‍্যাব কর্ম...

চট্টগ্রামের সলিমপুরে র‍্যাবের উপর হামলা, আহত ১, জিম্মি ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যা...

বাকলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ছোট বাদশাসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে পুলিশের তালিকাভ...

আনোয়ারায় ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন এলাকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর মাদকবিরোধী...

অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা