কোহলির
খেলা

আইপিএলে কোহলির নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক

রেকর্ড আর ভিরাট কোহলি যেন সমান্তরাল শব্দ, একসাথে চলতে ভালোবাসেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আরও একটি রেকর্ড গড়লেন এ ব্যাটার। এই টুর্নামেন্টে তার ব্যাট থেকে আসা বাউন্ডারির সংখ্যা এখন এক হাজার।

গত বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির আইপিএল বাউন্ডারির সংখ্যা ছিল ৯৯৮টি। হাজার বাউন্ডারির মাইলফলকে পৌঁছাতে বাকি ছিল মাত্র দু’টি।

ম্যাচে ১৪ বলে ২২ রান করে আউট হওয়ার আগেই অবশ্য এক হাজার বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও কোহলির নতুন রেকর্ডের দিনে দিল্লির কাছে হেরেছে তার দল।

এই পরিসংখ্যানে কোহলির আশেপাশে কেউ নেই। একমাত্র শিখর ধাওয়ান ৯০০ বাউন্ডারির মাইলফলকে। বাঁহাতি ভারতীয় ওপেনার ৭৬৮ চার ও ১৫২ ছয় মিলিয়ে ৯২০ বাউন্ডারির মালিক।

তালিকার তিনে থাকা অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার মেরেছেন ৮৯৯টি চার-ছক্কা। তবে মেগা নিলামে ওয়ার্নারকে কোনো দল না নেওয়ায় আইপিএলে খেলা হচ্ছে না ৩৮ পেরোনো এ অজি তারকার।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ চার-ছক্কা মারা শীর্ষ দশ ব্যাটসম্যানের মধ্যে কোহলি, রোহিত শর্মা (৮৮৫) ও মহেন্দ্র সিং ধোনি (৬২৮) এই মৌসুমেও খেলছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

হাম উপসর্গে শিশুর মৃত্যু আরও ৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা