ছবি: সংগৃহীত
খেলা

আইপিএল ছাড়লেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক

আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে, নিজের এক্স হ্যান্ডলে, বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ২০০৯ সালে আইপিএল অভিষেকের পর ১৬ মৌসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ভারতের অন্যতম সেরা এই স্পিনার। আইপিএলে অশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

আইপিএলে ২২১টি ম্যাচ খেলা অশ্বিন নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বিশেষ দিন এবং শুরুটাও বিশেষ। সবাই বলেন, সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু, আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ। কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ।’

একই পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়েছে অশ্বিন আরও লিখেছেন, ‘দারুণ কিছু স্মৃতি ও সম্পর্কের জন্য সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ এবং বিশেষ করে আইপিএল ও বিসিসিআইকে, কারণ তারা আমাকে এখন পর্যন্ত যা দিয়েছে, সামনে যে সময়টা পড়ে আছে, সেটা উপভোগ ও সদ্ব্যবহার করতে চাই।’

গত বছর ডিসেম্বর এভাবেই হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় বলেন অশ্বিন। অশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। দেশটির ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ব্যাট হাতেও অবদান একেবারে কম নয়—তিন সংস্করণ মিলিয়ে ৪৩৯৪ রান এবং টেস্টে ৬টি সেঞ্চুরিও আছে।

আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়ে এক্সে করা পোস্টেই স্পষ্ট অশ্বিন কী চাইছেন! ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে অশ্বিন এখন বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে চান। সম্প্রতি ৩৭ বছর বয়সী চেতশ্বর পূজারাও ‘সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর’ নিয়েছেন। এর আগে একইভাবে দীনেশ কার্তিক, সুরেশ রায়নারাও ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজেদের নাম লিখিয়েছেন।

ভারতীয় ক্রিকেটে আইপিএল ছাড়া বিদেশের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার নিয়ম নেই। তাই ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলে বিভিন্ন লিগে খেলার সুযোগ পাওয়া যায়। এসএ টি-টোয়েন্টির গত মৌসুমে এভাবেই খেলেছিলে দীনেশ কার্তিক। এ বছর এই টি-টোয়েন্টি লিগের নিলামে নাম লিখিয়েছেন ১২ ভারতীয় ক্রিকেটার। তাই সব মিলিয়ে অশ্বিনের আইপিএল থেকে অবসর নেওয়ায় দুইয়ে দুইয়ে চার মেলানো কঠিন কিছু না!

অশ্বিন সর্বশেষ আইপিএল খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। গত মৌসুমে তাঁকে ৯ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনেছিল চেন্নাই। টুর্নামেন্টে ৯ ম্যাচ নেন ৭ উইকেট। কয়েক দিন আগে তাঁর চেন্নাই ছাড়ার গুঞ্জনও উঠেছিল। এবার তিনি একেবারে আইপিএলই ছেড়েই দিলেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা