সংগৃহিত
জাতীয়

৬৯ হাজার রোহিঙ্গা ফেরত পাঠাবে না সৌদি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১২ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৩-৭৪ সালে সৌদি আরবে বাংলাদেশ থেকে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা গিয়েছিল। তবে এর সঠিক সংখ্যা আমাদেরও জানা নেই। সৌদি আরবের নিয়ম অনুযায়ী, পাসপোর্ট না থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে তারা। এমন কথাই বলেছিল সৌদি আরব। সেক্ষেত্রে দেশটির সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল। তারা রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, তবে তাদের পাসপোর্ট রি-নিউ (নবায়ন) করে দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় সৌদি আরবে গিয়ে অবস্থান করা প্রবাসীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠালে দুদেশের বাহিনীর সক্ষমতা বাড়বে।

‘সৌদি আরব প্রস্তাব করেছে দুদেশের বন্দি বিনিময় চুক্তির জন্য। আমরা মনে করি বাংলাদেশের জন্য এটি সুবিধা হবে’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বছর হজ নিয়ে সুন্দর ব্যবস্থা হয়েছে। বাংলাদেশেই ইমিগ্রেশন সম্পন্ন করা যায়, সৌদিতে ইমিগ্রেশন করা লাগে না। ‘রুট টু মক্কা’ নামে আরেকটি সিস্টেম চালু করা হয়েছে। এতে হজযাত্রীরা তাদের লাগেজগুলো বাংলাদেশেই জমা দেবেন। সৌদি গিয়ে তারা যে হোটেলে উঠবেন সেখানে লাগেজ পৌঁছে যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা