সংগৃহিত
জাতীয়
সংরক্ষিত আসন

সব নারী প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনে দাখিল করা সব প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধতা ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র বাছাই শেষে সেগুলো বৈধতা ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আমরা মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। যাচাই-বাছাই করে সবগুলো মনোনয়নপত্র বৈধ পেয়েছি। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে অভিযোগ আসেনি। তাই সব প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছি।

জাতীয় পার্টি থেকে ২টি ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের জোট থেকে ৪৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি। তফসিল অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি আপিল দায়েরের সময় আছে। আপিল নিষ্পত্তির সময় ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে এবং প্রত্যাহারের সময়ের পর বৈধ প্রার্থী যারা থাকবে, এক্ষেত্রে আগামী ২৭ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের আর প্রয়োজন হবে না। যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সেজন্য বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার কার্যক্রম নেব।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সরকারি ঘোষণার ঠিক পরদিনই ভার...

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে কাজ করবে মহিলা দল

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে জাতীয়তাবাদী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা