জাতীয়

নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে এগোচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

সুর্নিদিষ্ট সময়সীমা ঘোষিত না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, সীমানা পুনর্নির্ধারণ এবং পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে। অনলাইন বা পোস্টাল ভোটের বিষয়টি চূড়ান্ত না হলেও প্রবাসীদের নিবন্ধনের প্ল্যাটফর্ম তৈরির কাজও দ্রুত হচ্ছে।

গত ৬ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। তবে ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে, সংস্কার ও বিচারের অগ্রগতি সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথাও বলেন প্রধান উপদেষ্টা।

সে হিসাবে, নির্বাচন কমিশনের হাতে আছে ৭ থেকে ৯ মাস। জাতীয় নির্বাচন আয়োজনে আগেভাগেই শেষ করতে হয় গুরুত্বপূর্ণ অনেক কাজ। নির্বাচনী রোডম্যাপে থাকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। অতীতে সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত দেড় বছর আগে রোডম্যাপ প্রকাশ করেছে ইসি।

ভোটের আগে দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ, বিধি সংস্কারসহ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে কমিশনকে। তাই নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষিত না হলেও অত্যাবশ্যক সব কাজই এগিয়ে রাখা হচ্ছে। যৌক্তিক বিবেচনায় ভোটার করার সুযোগ রাখতে সংশোধন করা হচ্ছে আইন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট পেপার-বাক্স-সিল-বস্তা-অমোচনীয় কালি ইত্যাদি সংগ্রহের কাজ ৩০শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় কমিশন।

তবে আচরণবিধির খসড়া চূড়ান্ত হলেও ধীরে এগোচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কাজ।

আখতার আহমেদ বলেন, সময়সীমা বলা যাচ্ছে না, কারণ রাজনৈতিক ঐকমত্যের সঙ্গে আরপিওর বিষয় সর্ম্পকিত। ঐকমত্যের পর সংশোধনীর প্রস্তাব--আরো কয়েকটি ধাপ আছে।

ইসি সচিব আরো জানান, দল নিবন্ধনের বিষয়টি সময়সাপেক্ষ। কারণ, এবার ১৪৭টি আবেদন জমা পড়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা