সংগৃহীত
বিজ্ঞান

ব্ল্যাকহোলের সংখ্যা বেড়েছে, বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা

আমার বাঙলা ডেস্ক

মহাকাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্ল্যাকহোল আর বামন ছায়াপথের সংখ্যা সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, সর্বশেষ মহাকাশ জরিপে দেখা গেছে, এই দুটি মহাকাশীয় বস্তুর সংখ্যা তিন গুণ বেশি। এসব ব্ল্যাকহোল (কৃষ্ণবিবর) আর বামন ছায়াপথগুলো কীভাবে একই সঙ্গে সৃষ্টি হয়েছে সে ব্যাপারেও জ্যোতির্বিজ্ঞানীরা আলোকপাত করেছেন। বামন ছায়াপথ হলো কম উজ্জ্বলতার ছোট ছায়াপথ, যা ইংরেজিতে ডোয়ার্ফ গ্যালাক্সিস নামে পরিচিত।

যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যের কিট পিক ন্যাশনাল মানমন্দিরে (তারাঘর)(ডার্ক এনার্জি স্পেসট্রোসপিক ইনস্ট্রুমেন্ট-ডিইএসআই প্রযুক্তি ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা নতুন এই তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তারা আড়াই হাজারেরও বেশি বামন ছায়াপথ পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হন।

উল্লেখ্য, এসব বামন ছায়াপথের কেন্দ্রেই অগণিত ব্ল্যাকহোল সক্রিয় রয়েছে। এ সময় মহাকাশের নির্দিষ্ট অংশটিতে জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় ৩০০ মাঝারি ভরবিশিষ্ট নতুন ব্ল্যাকহোল শনাক্ত করেছেন। এর আগে তারা মহাকাশের এই অঞ্চলটিতে মাত্র ৭০টি ব্ল্যাকহোল সম্পর্কে জ্ঞাত ছিলেন।

যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটির উটাহ ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী রাগদীপিকা পুচা বলেন, বিচ্ছিন্নভাবে ব্ল্যাকহোল নিয়ে গবেষণার চেয়ে একগুচ্ছ ব্ল্যাকহোল নিয়ে গবেষণার সুবিধা অনেক। কারণ ব্যাপক মাত্রায় গবেষণা পরিচালিত হলে ব্ল্যাকহোল অর বামন ছায়াপথের বিবর্তন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সহজ। রাগদীপিকার এই মন্তব্যের ব্যাখ্যা হলো, বিজ্ঞানীরা এখন পর্যন্ত যা জানেন, সেটি হলো প্রতিটি ছায়াপথের কেন্দ্রে অতিকায় ব্ল্যাকহোল লুকিয়ে রয়েছে। কিন্তু বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এটি নিশ্চিত হতে পারেননি যে ব্ল্যাকহোল, নাকি বামন ছায়াপথ আগে সৃষ্টি হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানী স্তেফানি জুনিয়াও বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘ব্ল্যাকহোল, নাকি বামন ছায়াপথ আগে সৃষ্টি হয়েছে এই প্রশ্নটি মুরগি আগে না ডিম আগের মতোই জটিল।’

তবে বিজ্ঞানীরা আশাবাদী যে তারা এই গবেষণার মাধ্যমে ছায়াপথ আর ব্ল্যাকহোলের বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন।

সূত্র : সায়েন্সনিউজ.অর্গ

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা