সংগৃহীত
প্রবাস

কানাডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আমার বাঙলা ডেস্ক

কানাডার টরেন্টোতে নিধুয়া মুক্তাদির (১৯) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) ইরি লেকের তীরে পোর্ট ব্রুস সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির এ তথ্য নিশ্চিত করেছেন। নিধুয়া কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে বসবাস করতেন।

জানা গেছে, নিহত নিধুয়া কানাডার ফানশাওয়ে কলেজের নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গত ৪ ডিসেম্বর পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরপূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন। তাকে খুঁজে পেতে পুলিশ ডুবুরি এবং ড্রোনের সাহায্য নিয়েছিলেন। তবু তার সন্ধান মিলছিল না। শনিবার ওয়ানেটা বিচে এক কানাডিয়ান নাগরিক নিধুয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ নিশ্চিত করে, এটি নিখোঁজ নিধুয়ার লাশ।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আব্রাহাম মুক্তাদির বলেন, পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন খুব সাহসী এবং দৃঢ়চিত্তের অধিকারী ছিল।

নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে গত ২৯ নভেম্বর। আমার মনে হয় আমি একটি খারাপ স্বপ্ন দেখছি, জেগে উঠে দেখব সব ঠিক আছে। আমার মেয়ে বেঁচে আছে। আমি শুধু মেয়েকে ফিরে পেতে চাই, আমার আর অন্য কোনো চাওয়া নেই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা