সংগৃহিত
রাজনীতি

টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্য জনগণের মতের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, শুধু টিআইবি কেন, সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে নির্বাচন নিয়ে টিআইবি বিএনপির পক্ষ নিয়ে কথা বলছে— আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যা বলেছে তাও জনমতের প্রতিফলন। আমাদের কথার সঙ্গে যদি কারও কথা মিলে সেটা প্রসঙ্গ মেলানোর জন্য নয়। সেটা মিলে যায় সত্য বলার জন্য।

বাংলাদেশের নির্বাচন ও বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের গণমানুষের কথা যে বলবে তাকে আমরা ধন্যবাদ জানাই। জনগণ যা বলে সেটা গুরুত্বপূর্ণ, তারা এই স্বৈরচার সরকারের শাসন পছন্দ করে না। সরকার যে আমাদের নেত্রী খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে আমরা তার নিন্দা জানাই। যারাই এই অন্যায়, অনাচার ও জুলুমের পক্ষে কথা বলে তাদেরকে ধন্যবাদ জানাই।

বিএনপির লড়াই সংগ্রামের মাধ্যমে দেশপ্রেমিক জনগণের সহায়তা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপক্ষীয় ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে জানিয়েছে টিআইবি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা