সংগৃহীত
রাজনীতি

বিএনপির কর্মসূচি হাওয়ায় মিলে গেছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আমেজে বিএনপির সমস্ত কর্মসূচি হাওয়ায় মিলে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আশা করব বিএনপি এই অপরাজনীতির পথ থেকে বের হয়ে আসবে। বিএনপি আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে আছে, যদি কিছু হয়। এভাবে আসলে একটি দল টিকে থাকতে পারে না।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখনও বিএনপি অনলাইনে বসে বসে উঁকি দিয়ে কর্মসূচি ঘোষণা করছে।

ফ্লাইওভারের ওপর থেকে তারা বোমা নিক্ষেপ করছে, দেশের যানবাহনগুলোতে আগুন দিচ্ছে। এমন রাজনৈতিক কর্মসূচি পৃথিবীর কোথাও নেই। আজ নাকি হরতাল, আমরা দেখেছি আগে হরতাল হলে রাস্তায় গাড়ি চলাচল করত না। কিন্তু আজ যে হরতাল সেটা বোঝায় যাচ্ছে না।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মূল নেতৃত্ব কার্যত বিএনপি নেতাদের কারাগারে বন্দি করে রেখেছে। সংসদ নির্বাচন করা যায় না, উপজেলা পরিষদ নির্বাচন করা যায় না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনও করা যায় না। অনেক নেতাকর্মীর এ পরিস্থিতির কারণে বিএনপি নামটাই তাদের কাছে কারাগার।

বিএনপি কার্যত নামক কারাগারে নেতাকর্মীদের বন্দি করে রেখেছে। তাদের সিদ্ধান্ত হয় ৭ সমুদ্রর তের নদীর ওপার থেকে। বিএনপির সাবেক অনেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতাকর্মীরাও আজকে মনোনয়ন ফরম জমা দিয়েছে। তাদের অনেক নেতাকর্মীদের সঙ্গে বিমানবন্দরে, ট্রেন স্টেশনে, সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়। আজ আবার হরতাল। জনগণের হরতালে কোনে সাড়া নেই। তারা নাকি আরও কর্মসূচি দেবে।

তিনি আরও জানান, আজ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। কয়েকদিন ধরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সবাই মনোনয়ন ফরম জমা দিচ্ছে। আমি নিজেও গতকাল মনোনয়ন জমা দিয়েছি।

দেশে নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মোট ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এছাড়াও বহু অনিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা