সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

কালের স্বাক্ষী হাজীগঞ্জ দুর্গ

তারিকুর রহমান রিপন, নারায়ণগঞ্জ 

হাজীগঞ্জ দুর্গ, পূর্বে এই দুর্গ খিজিরপুর দুর্গ নামেই পরিচিত ছিল। নারায়ণগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষা নদীর পশ্চিম তীরে হাজীগঞ্জ এলাকায় এই দুর্গের অবস্থান। জাহাঙ্গীরনগরকে (বর্তমান ঢাকা) রক্ষা করতে ষোল শতকের দিকে হাজীগঞ্জ, সোনাকান্দা ইদ্রাকপুরে তিনটি দুর্গ নির্মাণ করা হয়। তারই একটি হাজীগঞ্জ দুর্গ। দুর্গটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

জনশ্রুতি আছে- মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পর পরই শীতলক্ষা নদীর সাথে পুরাতন বুড়িগঙ্গার মিলনস্হলে নির্মিত হয় এই জলদুর্গ। নদীপথে পর্তুগিজ এবং মগ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যেই এই দুর্গ নির্মিত হয়। দুর্গের অভ্যন্তরে খালি মাঠ ব্যতীত কোনো স্থাপনা নেই। ধারণা করা হয়- বর্ষাকালে জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে সৈন্যরা দুর্গের অভ্যন্তরে তাঁবু খাটিয়ে অবস্থান করতো।

মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার লক্ষে নির্মিত তিনটি জলদুর্গ বা ‘ট্রায়াঙ্গেল অব ওয়াটার ফোর্ট’গুলোর মধ্যে হাজীগঞ্জ অন্যতম। অপর দুইটির মধ্যে একটি শীতলক্ষার পূর্ব প্রান্তে বন্দরে অবস্থিত সোনাকান্দা দুর্গ নামে পরিচিত। অপরটি মুন্শীগন্জ শহরে ইদ্রাকপুর দুর্গ নামে পরিচিত।

১৬১০ খ্রিস্টাব্দে হাজীগঞ্জ দুর্গটি নির্মিত হয়। মতান্তরে মিরজুমলা কর্তৃক ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে নির্মাণের কথাও জানা যায়। প্রকৃত অর্থে দুর্গটি কে নির্মাণ করেছিলেন তা নিয়ে বেশ মতপার্থক্য রয়েছে।

দুর্গের চারকোনে চারটি বুরুজ এবং পঞ্চভূজ আকৃতির সীমানা প্রাচীরের দেয়ালে বন্দুক দিয়ে গুলি করার ফাঁকা জায়গা রয়েছে।

প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে থাকা এই দুর্গটি বহুবার সংস্কার করা হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে দুর্গটি বেহাল অবস্থায় পরে আছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা