সংগৃহিত
লাইফস্টাইল

ওয়ালেট আর পার্সের পার্থক্য

লাইফস্টাইল ডেস্ক: প্রাত্যহিক প্রয়োজনের টাকা পয়সা রাখার জন্য অনেকেই ওয়ালেট ব্যবহার করেন। কেউ বলেন পার্সে টাকা রেখেছেন। অনেকে ওয়ালেট আর পার্স একই মনে করেন। কিন্তু এদের বিস্তর পার্থক্য রয়েছে।

বস্তুত ওয়ালেটে টাকা রাখা যায়। ডেবিট বা ক্রেডিট কার্ড রাখা যায়। কিছু কাগজপত্রও রাখা যায়। ওয়ালেট আর মানিব্যাগ একই। যা পকেটে রাখা যেতে পারে। তা পকেটে ঢুকেও যায়। তবে টাকা, কার্ড বা খুব বেশি হলে কাগজপত্রের বেশি কিছু রাখা যায় না এই ছোট ব্যাগে।

অপরদিকে পার্স কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। সাধারণত পার্স ওয়ালেটের চেয়ে অনেক বড় হয়। পার্সেও টাকা রাখা যায়। কার্ড রাখা যায়। টুকটাক কাগজপত্র রাখা যায়। তবে তার সঙ্গে প্রয়োজনীয় আরও অনেক কিছুই রাখা যায়।

আসলে পার্স হল সেই ব্যাগ যাতে মহিলারা তাদের ব্যক্তিগত প্রয়োজনের জিনিস, বাড়ির চাবি, মোবাইল ফোনসহ নানা জিনিস রাখতে পারেন। সাধারণভাবে ওয়ালেট পুরুষরা ব্যবহার করে থাকেন। ছোট আকারের হওয়ায় তা সহজেই প্যান্টের হিপ পকেটে ধরে যায়।

অন্যদিকে পার্স মহিলারাই প্রধানত ব্যবহার করেন। পার্সগুলিতে অনেক জিনিস ধরে। এগুলো আকারে ওয়ালেটের চেয়ে বড় হয়। মহিলারা অনেক প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে পছন্দ করেন। তাই তাদের পার্স প্রায় সবসময়ই লাগে।

পার্স অনেক বেশি প্রয়োজনও মেটায়। তাই সহজ কথায় ওয়ালেট আর পার্স এক জিনিস নয়। ওয়ালেট বললে মানিব্যাগের সঙ্গে তুলনীয়। কিন্তু পার্সের সঙ্গে একেবারেই নয়।

একটি ওয়ালেট সাধারণত একটি ছোট ফ্ল্যাট কেস যা টাকা, ক্রেডিট কার্ড, আইডি বা আপনার চাকরির পাস এবং ড্রাইভারের লাইসেন্স রাখার জন্য তৈরি করা হয়।

অন্যদিকে, পার্সে টাকা রাখা ছাড়াও আরও কিছু জিনিস থাকে, যেমন আপনার বাড়ির চাবি, স্মার্ট ফোন, নারীর ব্যক্তিগত জিনিস, পানির বোতল ইত্যাদি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

সুদানে সোনার খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু

আফ্রিকার দেশ সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে।...

এক ঘণ্টায় ৪১৫ কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড

শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখ...

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা