সংগৃহিত
লাইফস্টাইল

রাস্তাঘাটে যৌন হয়রানির শিকার হলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: রাস্তাঘাটে অযাচিত স্পর্শ বা যৌন হয়রানির শিকার হলে চুপচাপ মেনে নেওয়া উচিত নয়। যৌন হয়রানির হার রীতিমত ভয়ংকর। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া নারীদের ৮৪ শতাংশ জনসমাগমস্থলে অশালীন মন্তব্য শুনেছেন। এদের অর্ধেকের বেশি নারী গণ পরিবহনে যৌন হয়রানির শিকার হয়েছেন।

পুলিশের পরামর্শ: এমন পরিস্থিতির শিকার হলে তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ হওয়া উচিত। এবং উচ্চস্বরে প্রতিবাদ করা উচিত। এতে দায়ী ব্যক্তি দ্বিতীয়বার এমন আচরণ করার সাহস করবে না। তাছাড়া উচ্চস্বরে প্রতিবাদ করলে প্রত্যক্ষদর্শী তৈরিতে ইতিবাচক প্রভাব পড়ে। আইনি সহায়তা সহজ করার জন্য প্রতিবাদ বা চিৎকার করে আশপাশের মানুষকে ঘটনায় সম্পৃক্ত করা উচিত।

রাস্তাঘাটে যৌন হয়রানি মোকাবিলায় দশটি দিক মনে রাখুন:

১) চিৎকার দেওয়া ও প্রতিবাদ করা।

২) ঘটনাস্থলের লোকজনকে সম্পৃক্ত করা।

৩) দ্রুত নিকটস্থ থানায় যাওয়া।

৪) সম্ভব হলে প্রত্যক্ষদর্শী কাউকে সাথে নিয়ে থানায় যাওয়া।

৫) সম্ভব হলে ছবি তুলে বা ভিডিও করে তা পুলিশকে দেওয়া।

৬) নির্জন স্থানে হেনস্থার শিকার হলে নিজের নিরাপত্তাকে সবার আগে গুরুত্ব দেওয়া।

৭) নিজের বুদ্ধিমত্তার প্রয়োগ করা।

৮) কেউ আক্রমণ করলে তাকে শক্তভাবে প্রতিহত করা।

৯) শারীরিক ও মানসিক ভাবে শক্ত-সামর্থ্য হওয়ার চেষ্টা করা।

১০) পরিবারকে তাদের কন্যাদের শারীরিকভাবে শক্তিশালী হতে সাহায্য করা। তথ্যসূত্র: বিবিসি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা