আন্তর্জাতিক

জাতিসংঘে রাশিয়ার পক্ষে বিরল ভোট যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ইউক্রেনের বিরোধিতা করে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়। প্রস্তাবটি উত্থাপনের শুরুতেই এর বিরোধিতা করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের অবস্থান আরো স্পষ্ট করলো। তবে বিরোধিতা সত্ত্বেও শেষে প্রস্তাবটি পাস হয়।

এর পর নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। সেখানে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। তবে প্রস্তাবটিতে রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই।

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পাস হলেও সেখানে ভোট দেওয়া থেকে বিরত ছিলো যুক্তরাষ্ট্রের দুই অন্যতম মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স।

জাতিসংঘে এমন এক সময়ে প্রস্তাবটি উত্থাপন করা হলো যখন হোয়াই হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি তখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে নিজেদের মতপার্থক্য দূর করার চেষ্টা করছিলেন।

এ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি আগামী বৃহস্পতিবার নতুন মার্কিন নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় থেকেই রাশিয়াকে গুরুত্ব দিয়ে বক্তব্য দিচ্ছিলেন। গত মাসে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠিক শপথ নেওয়ার পর থেকে তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধের ওপর আরও জোর দিয়েছেন। চলতি সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

এরপর সোমবার জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করল যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব ও এ যুদ্ধ শেষ করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে ইউরোপের কূটনীতিকেরা তাদের প্রস্তাবে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তারা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতিও সমর্থন জানিয়েছেন।

ইউরোপের উত্থাপিত প্রস্তাবটি ৯৩টি ভোটে পাস হয়। কিন্তু যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে সমর্থন না জানিয়েছে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে। আর তাতে সমর্থন জানিয়েছে রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরিসহ আরো ১১টি রাষ্ট্র। তবে ভোটদানে বিরত ছিল ৬৫টি দেশ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা