হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক
ট্রাম্প-বাইডেন বৈঠক

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

আমার বাঙলা অনলাইন

হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বুধবার (১৩ নভেম্বর) সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান। এদিন স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে ট্রাম্পকে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। ওভাল অফিসে যাওয়ার আগে কিছু রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।

গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হলো। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘এটি ছিল একটি অর্থবহ বৈঠক। যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে, সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেছেন।’ বৈঠকে উভয় নেতাই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি ও বাইডেন বৈঠকে মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কথা বলেছেন। ট্রাম্প বলেন, ‘আমরা কোনো অবস্থানে আছি, সে বিষয়ে আমি তাঁর (বাইডেনের) মতামত জানতে চেয়েছি। তিনি আমাকে তা বলেছেন, তিনি খুব আন্তরিক ছিলেন।’

বৈঠকে বাইডেন বলেন, ‘আমরা আগে যেমনটা বলেছি, আমরা একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করছি।’ ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সুবিধার জন্য যা যা দরকার, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। স্বাগতম, ফিরে আসায় আপনাকে স্বাগতম।’

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা