সংগৃহিত
আন্তর্জাতিক
জাতিসংঘের নিন্দা

আফগানিস্তানে ৬৩ জনকে বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরের সারিপুল প্রদেশে প্রায় ৬৩ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার আফগানিস্তানে জাতিসংঘের মিশন (ইউএনএএমএ) এই তথ্য জানিয়েছে। এদিকে এ ঘটনায় জাতিসংঘ বুধবার নিন্দা জানিয়েছে এবং তালেবান কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনা না ঘটানোর আহ্বান জানিয়েছে।

এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি বলেছেন, ‘ইউএনএএমএ শারীরিক শাস্তির নিন্দা জানাচ্ছে এবং আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানাচ্ছে।’

তালেবানের সুপ্রিম কোর্ট একটি বিবৃতিতে ১৪ জন নারীসহ ৬৩ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা যৌনতা, চুরি এবং অনৈতিক সম্পর্কসহ নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত ছিল।

দেশটির একটি ক্রীড়া স্টেডিয়ামে তাদের বেত্রাঘাত করা হয়। সুপ্রিম কোর্টের পৃথক আরো এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যভিচারের দায়ে দোষী সাব্যস্ত একজন পুরুষ এবং একজন নারীকে গত বুধবার উত্তর পাঞ্জশের প্রদেশে বেত্রাঘাত করা হয়েছিল।

২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান কর্তৃপক্ষ ইসলামিক আইন পুনরায় চালু করেছে। সেখানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবং শারীরিক শাস্তি, বিশেষ করে চাবুক মারার নিয়ম চালু রয়েছে। অপরাধীকে চুরি, ব্যভিচার এবং মদ সেবনসহ বিভিন্ন অপরাধের জন্য এ ধরনের শাস্তি দেওয়া হয়।

শাস্তিগুলো ১৯৯০ এর দশকের শেষের দিকে তালেবানের আগের শাসনামলের মতোই। এই বছরের শুরুর দিকে তালেবানরা উত্তর জাওজান প্রদেশের একটি স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে হত্যার দায়ে দোষী এক ব্যক্তিকে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।

নিহত ব্যক্তির ভাই রাইফেল দিয়ে ওই আসামিকে পাঁচবার গুলি করেছিল। তালেবানরা ক্ষমতা দখল করার পর থেকে এটি ছিল জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়ার পঞ্চম ঘটনা। সূত্র : এপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা