সংগৃহিত
আন্তর্জাতিক

পর্তুগালে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালে এয়ার শো চলাকালীন দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পাইলট নিহত এবং অন্যজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

পতুর্গালের সংবাদ সংস্থা লুসা’র বরাত দিয়ে রোববার (২ জুন) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগিজ বিমান বাহিনীর (পিএএফ) ৭২তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দক্ষিণ পর্তুগালের বেজার এয়ার বেস নম্বর ১১-তে আয়োজিত এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে।

পতুগিজ বিমান বাহিনী (পিএএফ) পরবর্তীতে এক বিবৃতিতে প্রতিবেদনটি নিশ্চিত করে বলেছে: ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়) বেজা এয়ার শো-তে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।’

পিএএফের সূত্রের উদ্ধৃতি দিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিমান দুটি ‘ইয়াকভলেভ ইয়াক-৫২’ (সোভিয়েত ডিজাইন) মডেলের বলে উল্লেখ করা হয়েছে। নিহত পাইলট একজন স্প্যানিশ নাগরিক বলেও জানানো হয়েছে।

পর্তুগালের প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, বিমানবাহিনী তদন্ত শুরু করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা