সংগৃহিত
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত আলেপ্পো শহরের কাছে একটি কারখানায় ইসরায়েলি হামলায় অন্তত ১২ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। খবর আল জাজিরার।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। শুধুমাত্র জানানো হয়েছে যে, মধ্যরাতের কিছু সময় পর... ইসরায়েলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ-পূর্ব দিক থেকে কিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর উত্তরে অবস্থিত হায়ান শহরে হামলায় বেশ কয়েকজন সিরীয় এবং বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। হামলার পর একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরায়েল সিরিয়ায় এ পর্যন্ত কয়েকশ বার হামলা চালিয়েছে। যদিও তারা প্রতিবেশী দেশটির বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের কথা খুব কমই স্বীকার করেছে। বেশিরভাগ সময়ই তারা হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত যোদ্ধারাই সিরিয়ায় হামলার মূল লক্ষ্য। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকেই সিরিয়ায় ইসরায়েলের হামলা বেড়ে গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা