সংগৃহিত
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে ১৫ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় আকস্মিক মৌসুমি ঝড় হয়েছে। এর প্রভাবে হওয়া বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার এসব তথ্য জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)।

এদিকে, আরও প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস থাকায় আজ সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লঙ্কান সরকার।

ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল রোববার রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন।

ডিএমসি জানিয়েছে, ধসে পড়া ভূমির নিচে পড়ে ১১ বছর বয়সী এক কিশোরী ও ২০ বছর বয়সী এক তরুণ মারা গেছে। তাছাড়া গত মাসের ২১ তারিখ থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়ার পর এ পর্যন্ত গাছ পড়ে সাতটি জেলায় ৯ জন মারা গেছেন।

ডিএমসির তথ্যানুযায়ী, শ্রীলঙ্কার ২৫টি জেলার মধ্যে ২০টিই ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির মূল নদীগুলোর তীরে বসবাসকারী জনগোষ্টীকে উচ্চ ভূমিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোকে একটি ছোট বিমানবন্দরে নেমে যেতে বলা হয়। এ ছাড়া কয়েকটি মহাসড়কের বেশকিছু অংশ বন্যার পানিতে ডুবে যায়।

এদিকে, গত সপ্তাহে শ্রীলঙ্কার বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ সাতটি ছোট হাতির মরদেহ খুঁজে পেয়েছে। বলা হচ্ছে পাঁচ বছরের মধ্যে এটিই দেশটিতে বন্যপ্রাণীর সবচেয়ে বড় প্রাণহানি। সাধারণত শ্রীলঙ্কা সেচের পাশাপাশি জলবিদ্যুতের জন্য মৌসুমী বর্ষার বৃষ্টির উপর নির্ভর করে।

কিন্তু বিশেষজ্ঞরা এবার সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশটি আরও ঘন ঘন বন্যার সম্মুখীন হতে পারে। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা