সংগৃহিত
আন্তর্জাতিক
লোকসভা নির্বাচন

৪০০ ছাড়াতে পারে বিজেপি জোটের আসন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের মৌসুমজুড়ে বিজেপি বারবার বলে আসছে, তাদের নেতৃত্বাধীন এনডিএ জোটের লক্ষ্য ৪০০ আসনে জয় পাওয়া। এ নিয়ে তারা স্লোগানও বানিয়েছে, ‘আব কি বার ৪০০ পার’, অর্থাৎ এবার ৪০০ পার। বিরোধী দলগুলো বিজেপি জোটের এই লক্ষ্যমাত্রা নিয়ে মশকরাও করেছে ঢের। কিন্তু নির্বাচন শেষে তিনটি বুথফেরত জরিপ যদি সত্য হয়, তাহলে শেষ হাসিটা হয়তো বিজেপি জোটই হাসবে।

নিউজ ২৪-টুডেজ চাণক্যের ভবিষ্যদ্বাণী বলছে, এবারের নির্বাচনে এনডিএ জোট ৪০০ আসনে জয়লাভ করবে। তাদের বুথফেরত জরিপে ত্রুটির মার্জিন ধরা হয়েছে ১৫টি আসন। সেক্ষেত্রে বিজেপি জোটের সর্বনিম্ন আসন সংখ্যা ৩৮৫টি এবং সর্বোচ্চ আসন হতে পারে ৪১৫টি।

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের অনুমানও প্রায় একই। তারা এনডিএ জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৩৭১ থেকে ৪০১ বলে জানিয়েছে।

আর ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই জোট সর্বনিম্ন ৩৬১ এবং সর্বোচ্চ ৪০১ আসনে জিততে চলেছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, বুথফেরত জরিপ ভুলও হতে পারে। অতীতে বহুবার দেখা গেছে, বুথফেরত জরিপের সঙ্গে প্রকৃত ফলাফলের মিল নেই। তাই এই ভবিষ্যদ্বাণীকে অনিবার্য ভাবা উচিত নয়।

২০১৯ সালের নির্বাচনে এনডিএ জোট আসন পেয়েছিল মোট ৩৫২টি, এর মধ্যে বিজেপি একাই জিতেছিল ৩০৩ আসনে। ফলে, এবারের নির্বাচনে এই জোট যদি বুথফেরত জরিপে দেখানো সর্বনিম্ন আসনও পায়, তবু টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসে ইতিহাস গড়বেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ভবিষ্যদ্বাণী অনুসারে, ন্যূনতম ৩৬১ আসনে জেতাও এনডিএ জোটের পরপর তিনটি নির্বাচনে আগের চেয়ে ভালো পারফরম্যান্সই ফুটিয়ে তুলবে। এটি তাদের জন্য যেমন বিশাল অর্জন, তেমনি নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার প্রমাণও হবে।

কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া গত শনিবার দাবি করেছে, এবারের লোকসভা নির্বাচনে তারা ২৯৫ আসনে জিতবে। কিন্তু আজ নিউজ ২৪-টুডেজ চাণক্যের বুথফেরত জরিপ বলছে, এই জোট আসন পেতে পারে ১০৭টি (যোগ-বিয়োগ ১১)।

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের মতে, বিরোধী জোট ১০৯ থেকে ১৩৯টি আসনে জিততে পারে। আর ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপ বলছে, সর্বনিম্ন ১৩১ এবং সর্বোচ্চ ১৬৬ আসনে জয়লাভ করতে পারে ইন্ডিয়া।

প্রসঙ্গত, ভারতে এবার সাত দফায় ৫৪৩টি আসনে অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচন। গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন পর্যন্ত দফায় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ জুন। সরকার গড়তে ন্যূনতম ২৭২ আসনে জিততে হবে যেকোনো দল বা জোটকে। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা