সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়ায় অস্ত্র রপ্তানি, অস্বীকার করেছে কিম ইয়ো জং

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে এমন জোরালে অভিযোগের কথা দেশটির নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন শুক্রবার অস্বীকার করে দাবিটিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। খবর এএফপি’র।

মস্কোতে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র বারবার উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে আসছে। উভয় দেশের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাব থাকা সত্ত্বেও পিয়ংইয়ং মস্কোতে অস্ত্র রপ্তানি করছে বলে তারা অভিযোগ উত্থাপন করেছে। প্রস্তাবে যে কোন ধরনের অস্ত্র স্থানান্তর নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন,পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জোরদার এবং কামান উৎপাদন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় রপ্তানির প্রস্তুতি হতে পারে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, তবে কিম ইয়ো জং বলেন, পিয়ংইয়ংয়ের ‘কোন দেশে আমাদের সামরিক প্রযুক্তিগত সক্ষমতা রপ্তানি করার কোন ইচ্ছা নেই।’

রাশিয়ায় রপ্তানির জন্য উত্তর কোরিয়া অস্ত্র উৎপাদন করছে এমন মিথ্যা গুজব ছড়িয়ে জনমতকে বিভ্রান্ত করার জন্য তিনি বরং সিউল এবং ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা