আন্তর্জাতিক
ইউনিসেফ

‘বিশ্বে চরম দারিদ্র্যের শিকার ৩৩ কোটি ৩০ লাখ শিশু’

আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে করোনা মহামারি। শিশুরাও বাদ যায়নি এ থেকে। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে ৩৩ কোটি ৩০ লাখ শিশু।

অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতিদিন মাত্র ২৩৫ টাকার (২ দশমিক ১৫ ডলার) মধ্যে খাদ্য, বস্ত্র ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করতে হয় তাদেরকে। আনুপাতিক হিসেবে এই মুহূর্তে বিশ্বের প্রতি ৬ জন শিশুর একজন চরম দারিদ্র্যের শিকার।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতিসংঘের শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহামারিপূর্ব সময়ের তুলনায় বর্তমানে বিশ্বে চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শিশুদের সংখ্যা বেড়েছে ৩০ লাখ।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই প্রতিবেদনের প্রসঙ্গে বুধবার এক বিবৃতিতে বলেন, ‘ ‘করোনা মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক ধাক্কা— সব মিলে উদ্ভুত যে সংকট, সেটিই কোটি কোটি শিশুকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।’

বিশ্বের বৃহত্তম ঋণ ও আর্থিক সহায়তা দানকারী সংস্থা বিশ্বব্যাংক এই পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করেছে। বিশ্বব্যাংকের বৈশ্বিক দারিদ্র্য দূরিকরণ ও সমতা বিধান বিভাগের পরিচালক লুইস ফেলিপ লোপেজ কালভা বুধবার এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বজুড়ে ৩৩ কোটি ৩০ লাখ শিশু চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। তারা কেবল মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারছে না— এমন নয়, সম্মান এবং একটি উজ্জল ভবিষ্যতের আশা থেকেও এই শিশুরা বঞ্চিত। এই অবস্থা রীতিমতো অসহনীয়।’

ইউনেস্কোর প্রতিবেদন অনুসারে, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এই শিশুদের একটি বড় অংশ আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের। এই অঞ্চলভুক্ত লাইবেরিয়া, নাইজেরিয়া, বুরুন্ডি, বুরকিনা ফাসো, বেনিন, কেনিয়া, উগান্ডা, সুদান— ৮টি দেশের মোট শিশুর ৪০ শতাংশই চরম দারিদ্র্যের শিকার।

প্রসঙ্গত, আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের সব শিশুকে চরম দারিদ্র্য অবস্থা থেকে মুক্তির লক্ষ্যমাত্রা নিয়েছিল জাতিসংঘ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ না নিলে সেই লক্ষ্য অধরা থেকে যাবে বলে মনে করছে ইউনিসেফ।

সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল তার বিবৃতিতে বলেন, ‘আমরা এই শিশুদের এই অবস্থায় ফেলে রাখতে পারি না। অবশ্য এক্ষেত্রে আমাদের চাওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন দেশের সরকারের সদিচ্ছা। সরকার যদি তার নীতিতে শিশুদের দারিদ্র্যমুক্তকরণের গুরুত্ব বৃদ্ধি করে, একমাত্র সেক্ষেত্রেই এই সংকটের সমাধান সম্ভব।’ সূত্র: এএফপি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চ...

দুপুর ১টার মধ্যে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও...

এসএসসিতে শূন্য পাস ৩১২ প্রতিষ্ঠানে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩১২টি শিক...

এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ প্রতিষ্ঠানে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ...

এসএসসিতে কমেছে পাস ও জিপিএ–৫

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকা...

ডিম খাওয়ার সেরা উপায় কোনটি?

অনেকেই ডিম দিয়ে দিন শুরু করতে পছন্দ করেন। কেউ সেদ্ধ ডিম পছন্দ করেন, আবার কেউ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা