সংগৃহিত
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়া

কারাগার থেকে পালিয়েছে ৫৩ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি কারাগার থেকে ৫৩ বন্দি পালিয়েছে। এদের মধ্যে ছয়জনকে আবারও আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, রোববার (৭ জানুয়ারি) পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের সোরং কারাগার থেকে স্থানীয় সময় সকাল ১১টার দিকে ৫৩ জন বন্দি পালিয়ে গেছেন।

সোরং শহরের পুলিশ কমিশনার হ্যাপি পেরদানা ইউদিয়ান্তো জানিয়েছেন, সোরং কারাগারের ক্লাস-টু বি পেনিটেনশিয়ারি থেকে পালিয়ে যাওয়া ৫৩ জনের মধ্যে ৬ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

কয়েক ডজন বন্দিকে পুনরায় গ্রেপ্তারের জন্য সোরং শহর থেকে বাইরে বেরোনোর পথ বন্ধ করে দিয়েছে পুলিশ।

পুলিশ কমিশনার বলেন, ‘পলাতক বন্দিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদেরকে আটক করার নদীবন্দর, বিমানবন্দরসহ সোরং শহর থেকে বেরোনোর রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’

তিনি জানান, যেসব বন্দি পালিয়ে গেছেন তারা সাধারণ অপরাধ ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।

সোরং কারাগারের প্রধান ম্যানুয়েল ইয়েনুসি জানিয়েছেন, অন্যান্য দিনের মতো রোববার সকালেও কারাগারে বন্দিরা শান্তিপূর্ণভাবে প্রার্থনায় অংশ নিয়েছিলেন। তবে সকাল ১১টার দিকে প্রার্থনা পরিষেবা শেষ হওয়ার পরপরই বন্দীরা ব্যাপকভাবে আতশবাজি ফুটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এতে নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়ে, দুজন নিরাপত্তারক্ষীর ওপর হামলার ঘটনা ঘটে। তারপর, কয়েক ডজন বন্দি পালিয়ে যায়।

গণহারে পালানোর আগে সোরং কারাগারে ৫৪৩ জন বন্দি ছিল, যা ২৫০ জনের ধারণক্ষমতা ছাড়িয়ে গিয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা