সংগৃহীত
খেলা

৮২ বছর বয়সে তলোয়ার চালানো শেখাচ্ছেন ‘মীনাক্ষী আম্মা’

ক্রীড়া ডেস্ক

ভারতের কেরালায় তলোয়ারের প্রাচীন মার্শাল আর্ট ‘কলারিপায়াত্তুর’ প্রশিক্ষণ দিয়ে চলেছেন ৮২ বছর বয়সি মীনাক্ষী রাঘবন। স্থানীয়দের কাছে তিনি ‘মীনাক্ষী আম্মা’ নামে সুপরিচিত।

দক্ষিণ ভারতের কেরালায় অন্তত তিন হাজার বছর আগে থেকে চলে আসা মার্শাল আর্ট ‘কলারিপায়াত্তু’ একটি আত্মরক্ষার প্রশিক্ষণ।

উত্তর কেরালার একটি ছোট শহর ভাদাকারা। সেখানেই একটি আখড়ার প্রশিক্ষক মীনাক্ষী। শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। তাদের কাছে তিনি অনুপ্রেরণা।

বিবিসি জানায়, মীনাক্ষী আম্মা অন্যান্য শহরে তলোয়ার চালনা খুব কমই শেখান। মূলত নিজের কালারি স্কুলই চালান তিনি। ১৯৫০ সালে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন মীনাক্ষীর স্বামী।

সেখানে প্রশিক্ষণ দিয়ে ব্যস্ত সময় কাটে মীনাক্ষীর। তার কথায়, আমি প্রতিদিন প্রায় ৫০ জন শিক্ষার্থীকে শেখাই। আমার চার সন্তানও আমি এবং আমার স্বামীর কাছ থেকে এই আর্টে প্রশিক্ষণ নিয়েছে। তারা ছয় বছর বয়স থেকে শিখেছে।

আমৃত্যু এই মার্শাল আর্ট শিক্ষা দেওয়া চালিয়ে যেতে চান বলেও জানান তিনি। মিনাক্ষী নিজেও খুব ছোট থেকে এই অস্ত্রশিক্ষা নিয়েছেন। এখনো নিজেকে ছাত্রী হিসেবেই দেখতে ভালবাসেন। তিনি চান আরো বেশি নারী এই প্রাচীন ভারতীয় মার্শাল আর্ট রপ্ত করুক।

কলারিপায়াত্তুরের বাংলা মানে রণাঙ্গন বা যুদ্ধক্ষেত্র। দক্ষিণ ভারতের বহু পুরোনো এই খেলাকে বলা যায় প্রাচীন ভারতের মার্শাল আর্ট। কেরালা, কর্নাটক, তামিলনাড়ুতে খুবই জনপ্রিয় এই খেলা।

এ খেলায় কেবল তলোয়ার চালানো নয়, খালি হাত, লাঠি, ধারালো জিনিস দিয়েও এ প্রশিক্ষণ নেওয়া যায়। মীনাক্ষী আম্মার কথায়, এটি নিছক খেলা নয়। কলারিপায়াত্তুর একটি শিল্প। এটি দুই শিল্পের মিশ্রণ। নাচের চারুকলা এবং যোদ্ধার ক্ষিপ্রতা- দু’য়ের মিশেলই কলারিপায়াত্তুর।

এই বয়সেও মীনাক্ষী প্রাণবন্ত, কর্মক্ষম। মীনাক্ষী বলছেন, সবই কলারিপায়াত্তুরের জন্য। শরীর এবং মনকে তরতাজা রাখতে কালারিপায়াত্তুরের জুড়ি নেই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজ...

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকা...

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের...

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল...

ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদর...

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়ে...

ইরানে মার্কিন অপারেশনের নাম ‘এপিক ফিউরি’ কেন

যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে যেকোনো অভিযানের নামকরণের ক্ষেত্রে কৌশলগত গুরুত্...

শ্রীলঙ্কার কাছে ডুবতে বসেছে ইরানি যুদ্ধজাহাজ

শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গে...

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ টি জেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা