স্বাস্থ্য

বাঁচতে চায় রংপুরের শিশু আফরিন

রংপুর প্রতিনিধি: রংপুরের শিশু আফরিন আক্তার, বয়স ৬ বছর। এতো অল্প বয়সেই সে থ্যালাসেমিয়া নামক রোগে আক্রান্ত হয়ে পড়ে। বর্তমানে শিশু আফরিন বাঁচতে চায়, রোগ থেকে মুক্তি পেতে চায়। মা-সহ পরিবার চায় শিশুর প্রাণ বাঁচাতে।

কিন্তু ইতিমধ্যেই শিশু আফরিনের চিকিৎসা করাতে গিয়ে মা-বাবা নিঃশ্ব হয়ে গেছেন। এখন অর্থ সংকট ও চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত এই শিশুকে।

তার বাড়ি রংপুর নগরীর তাজহাট মেট্রো থানার আরাজী তামপাট এলাকায়। সে ওই এলাকার আনছার আলী ও রশিদা দম্পত্তির মেয়ে।

শিশুটির পরিবার জানায়, আফরিনের বয়স যখন ৮ মাস তখন তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। পরে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা করলে মারাত্মক রোগ থ্যালাসেমিয়া ধরা পড়ে। তখনি মা-বাবাসহ পরিবারে যেন নেমে আসে অন্ধকার।

কারণ দরিদ্র পরিবারটির পক্ষে শিশু আফরিনের চিকিৎসা করা সম্ভব নয়। খরচও অনেক। এ রোগে আক্রান্তদের সুস্থ থাকার জন্য সারাজীবন নিয়মিত রক্ত দিতে হয়। এক ব্যাগ রক্ত পাওয়ার জন্য অনেক খাটুনি খাটতে হয়। রক্ত চাইতে গিয়ে অনেকেই বিরক্তবোধও করেন।

শিশুটির মা রশিদা বেগম জানান, আফরিন ছোট থেকেই এ রোগে আক্রান্ত। প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের প্রধান সহকারি অধ্যাপক ডা. এ কে এম কামরুজ্জামানের নিকট চিকিৎসা গ্রহণ করা হয়।

এছাড়াও বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করার পর ঢাকার থাইরয়েড কেয়ার হাসপাতাল এ্যান্ড ডায়াগনিস্টক সেন্টারে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা তাকে আরও উন্নয়ত চিকিৎসা গ্রহণ করতে বলেন। গরিব মানুষ কীভাবে উন্নত চিকিৎসা করাবো।

তিনি বলেন, তার মেয়ে আফরিনের চিকিৎসা চালাতে গিয়ে তিনিসহ পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে ধার-দেনা করে চিকিৎসা চালাচ্ছেন।

কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। থ্যালাসেমিয়া চিকিৎসার খরচও অনেক। চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। তাই শিশু আফরিনের জীবন বাঁচানোর জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। তিনি সরকার প্রধানসহ জনপ্রতিনিধি ও বিত্তদানদের সহযোগিতা কামনা করেছেন।

এবি/এনজে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা